মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভারতে পলায়নকালে ভোমরায় বিজিবির হাতে আটক

আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভারতে পলায়নকালে ভোমরায় বিজিবির হাতে আটক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্র ভারতে পলায়নকালে সাতক্ষীরার ভোমরা থেকে বিজিবির হাতে আটক হয়েছেন।


সোমবার (২৬ আগস্ট) বিকাল ৩টা ৪০মিনিটের দিকে সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধীনস্থ ভোমরা আইসিপি দিয়ে ভারতে গমনকালে চঞ্চল কুমার মিত্রকে আটক করে বিজিবি সদস্যরা। তিনি খুলনার রূপসা থানার তিলক গ্রামের সাধন কুমার মিত্রের ছেলে এবং খুলনার সাবেক এমপি সালাম মুর্শিদীর একান্ত সচিব (পিএস) ও খুলনার রুপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।


তাঁর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোঃ আশরাফুল হক ( পিবিজিএম, পিএসসি, জি )।

তিনি জানান, সাবেক ফুটবলার ও সংসদ সদস্য সালাম মুর্শিদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শিদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।


সাতক্ষীরা বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোঃ আশরাফুল হক আরও জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।


Tag
আরও খবর