মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা

সাতক্ষীরার সাবেক এসপি চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ২৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মনজুরুল কবীর, তৎকালিন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালিন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ২৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে হত্যাসহ ৭ জনকে গুলি করার অভিযোগে মামলা দায়ের করা হয়।


সোমবার ১৯ আগষ্ট দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১নং আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে জেলার কালিগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের মফিজউদ্দিন সরদারের ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৫৪) বাদী হয়ে ভাই আমিনুর রহমান হত্যাসহ ৭ জনকে গুলিবিদ্ধ করার ঘটনার বিচার চেয়ে এ মামলা দায়ের করেন।


আদালতে বাদী পক্ষের আইনজীবী এ্যাড. আবুল কালাম বাবলা মামলার আর্জি বর্ণিত অভিযোগ সম্পর্কে বলেন, ২০১৪ সালের ২৭ এপ্রিল শহরের কামালনগরের একটি মেসে পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাতক্ষীরা সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনার নামে তৎকালিন ছাত্র শিবিরের শহর সেক্রেটারী আমিনুর রহমানকে গুলি করে হত্যা করে করা হয়।


এসময় মেসে থাকা আরো ৭ জনের শরীরের বিভিন্ন স্থানে পুলিশ বন্দুক ঠেকিয়ে গুলি করা হয়। তিনি বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে তখন মামলাটি দায়ের করা সম্ভব হয়নি। এখন রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় সুষ্ঠু প্রতিকারের প্রত্যাশায় মামলাটি দায়ের করতে বিলম্ব হয়েছে। মামলার ধারা দন্ডবিধির ৩০২/৩৪।


উক্ত মামলার এজাহারনামীয় অন্যান্য আসামিরা হলেন, সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম রনি, যুবলীগ নেতা এস.এম ইউসুফ সুলতান, ডিবি পুলিশ সদস্য আলি হোসেন, কামালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মোকছেদ সরদারের ছেলে মোঃ বাবর আলী, পুলিশের এসআই আবুল কাশেম, হুমায়ূন কবীর, বিধান কুমার বিশ্বাস, ইয়াছিন আলী, পুলিশের এএসআই লিটন বিশ্বাস, কনস্টেবল জাহাঙ্গীর আলম, বেলায়েত হোসেন, জিল্লুর রহমান, বাবুল হোসেন, ফারুখ হোসেন, শেখ আলম, এসআই আব্দুল হান্নান, হান্নান শরীফ, আবুজার গিফারী, হাবিবুর রহমান, কনস্টেবল রাসেল মাহমুদ, ওমর ফারুক, আব্দুর রহমান, আবিদুর রহমান, আসাদুজ্জামান ও বদরুল আলম।


আদালত মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য সাতক্ষীরা সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

Tag
আরও খবর