মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক


সাতক্ষীরার শ্যামনগরে তৈয়ব আলী নামে এক ভুয়া গোয়েন্দা সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলা সদরের আনিছুরের হোটেল থেকে তাকে আটক করে ডিজিএফআই সদস্যরা। আটক তৈয়ব আলী ফেনী জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুরনবীর ছেলে।


পরে তাকে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাসের উপস্থিতিতে সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মুশফিকের কাছে হস্তান্তর করা হয়েছে।


ইউএনও ডাঃ সঞ্জীব দাস বলেন, আটক তৈয়ব আলী নিজেকে গোয়েন্দা সদস্য দাবি করে শ্যামনগর উপজেলা ভূমি অফিসে গিয়েছিলেন। তিনি সেখানে গিয়ে বলেন, স্থানীয় এমপিসহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তি কর্তৃক জমি দখল নিয়ে তদন্তে এসেছেন। পরে তিনি সেখান থেকে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন। এছাড়া বিভিন্ন জায়গায় ডিজিএফআই ও এনএসআইয়ের পরিচয় দিয়ে দোকান ও জমি দখল করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। বিষয়টি গোয়েন্দা নজরদারিতে রেখে তাকে আটক করা হয়। তিনি তার প্রতারণা ও অপরাধের কথা স্বীকার করেছেন।


আরও খবর