মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা শ্যামনগর থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার


সাতক্ষীরার শ্যামনগর থানা থেকে লুট হওয়া বিভিন্ন মালামালসহ বেশকিছু অস্ত্র ও গুলি উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকাল ও দুপুরে উপজেলা সদরের দাদপুর ও চন্ডিপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে তিনটি বন্দুক একটি এসএমজি ছাড়াও পাঁচটি ম্যাগজিন ও ৬২ পিছ গুলি উদ্ধার করা হয়। একই সময়ে উপজেলার বাদঘাটা ও গোপালপুর এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি মটর সাইকেল উদ্ধার করা হয়। গত ৫ মে রাতে একদল দুস্কৃতিকারী দেয়াল ভেঙে ভিতরে প্রবেশের পর শ্যামনগর থানায় আগুন লাগিয়ে দেয়। এসময় জীবন নিয়ে পুলিশ সদস্যরা কোনমতে পালিয়ে যাওয়ার পর ঔ দুস্কৃতিকারীরা থানার মালখানা থেকে পুলিশের ব্যবহৃত অস্ত্রের পাশাপাশি স্থানীয়দের জমাকৃত আগ্নেয়াস্ত্র নিয়ে পালিয়ে যায়। এসময় থানা ভবনের প্রতিটি কক্ষে অগ্নিসংযোগের পর দুস্কৃতিকারীরা গোটা ভবনসহ অফিসার ইনচার্জের বাসভবন ও পুলিশ সদস্যদের মেসে ব্যাপক লুটপাট চালায়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জানান লুটহওয়া আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য জিনিসপত্র ফিরিয়ে দিতে দু’দিন ধরে এলাকাজুড়ে মাইকিং হচ্ছে। পুলিশের আহবানে সাড়া দিয়ে স্থানীয়রা বিভিন্ন স্থানে পরিত্যক্ত অবস্থায় সেসব অস্ত্র ও গুলি রেখে যাচ্ছে।

পুলিশের চৌকশ এ অফিসার আরও জানান সরকারি এসব আগ্নেয়াস্ত্র হজম করা সম্ভব হবে না। বিষয়টি বুঝতে পেরে অনেকে সেসব অস্ত্র ও গুলি পরিত্যক্ত অবস্থায় ফেলে যাচ্ছে। তিনি আরও জানান একটি ফ্রিজ ও আগুনে পুড়ে যাওয়া কয়েকটি মটরসাইকেলেরও সন্ধান মিলেছে।

এদিকে ঘটনার তিনদিন পরও শ্যামনগরে কোন পুলিশের উপস্থিতি মেলেনি। শুধুমাত্র উদ্ধারকৃত অস্ত্রগুলো জমা নেয়ার জন্য পুলিশের কয়েকজন সদস্য বৃহস্পতিবার শ্যামনগর থানায় পৌছায়।

উল্লেখ্য গত সোমবার রাত সাড়ে আটটার দিকে একদল দুস্কৃতিকারী দেয়া ভেঙে ভিতরে যেয়ে পুরিশের দু’টি ভ্যানে আগুন লাগিয়ে দেয়। এসময় প্রান নিয়ে পালিয়ে যেতে পারলেও পুলিশের ফেলে যাওয়া অসংখ্য অস্ত্রসহ পর্যাপ্ত গুলি এবং মুল্যবান সব জিনিপত্র লুট হয়। সিলিং ফ্যান থেকে শুরু করে পুলিশ সদস্য ও তাদের পরিবারের ব্যবহৃত পোশাক-পরিচ্ছেদ লুট করে দুষ্কৃতিকারীরা।


আরও খবর