মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরাতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ শান্তিপূর্ণ সমাবেশ

সাতক্ষীরাতে বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ শান্তিপূর্ণ সমাবেশ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরাতে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিতে জড়ো হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ মিছিল-স্লোগানে উত্তাল হয়ে ওঠে নারকেল তলা থেকে খুলনা রোড হয়ে নিউ মার্কেট।

শনিবার (৩ আগস্ট) সকাল ১১টা থেকে খুলনা রোড মোড়ে জড়ো হতে শুরু করেন তারা। তাদের পাশাপাশি বিক্ষোভে অনেক অভিভাবককে যোগ দিতে দেখা গেছে। এ সময় ব্যাপক পুলিশ সদস্যের অবস্থানও লক্ষ্য করা যায়। র‍্যাব ,বিজিবি’র গাড়িও দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, এদিন ১১টা থেকে শিক্ষার্থীরা অবস্থান শুরু করেন। পরে ১১টা ৩০ মিনিটে তারা আনুষ্ঠানিকভাবে বিক্ষোভ শুরু করেন। এ সময় শত শত শিক্ষার্থী একযোগে ৯ দফা দাবি আদায়ে স্লোগান দেয়া শুরু করেন। এসময় শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ মিছিল নিয়ে নারকেল তলা মোড় পর্যন্ত যেয়ে আবার ফিরে নিউমার্কেট পর্যন্ত যান।


সবশেষে তারা খুলনা রোড মোড়ে এসে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় শিক্ষার্থীরা স্লোগান দেন, আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দিবোনা, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে সরকার সরকার, জাস্টিস জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস, দিয়েছি তো রক্ত, আরও দিবো রক্ত, স্বৈরাচারের গতিতে আগুন জ্বালো একসাথে,  জ্বালারে জ্বালো, আগুন জ্বালো, বুকের ভেতর অনেক ঝড়; বুক পেতেছি গুলি কর, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়।

তারা বলেন, ‘নয় দফা আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। দেশজুড়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছে। সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।’


উল্লেখ্য, সারা দেশে শনিবার বিক্ষোভ মিছিল কর্মসূচি পালনের ঘোষণা দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন। গত শুক্রবার রাত পৌনে ৮টার দিকে ফেসবুক লাইভে এই কর্মসূচির ঘোষণা দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান। একইসঙ্গে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেন তারা। ‘সারা দেশে ছাত্র-নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও ৯ দফা’ দাবিতে এই কর্মসূচির ডাক দেয় বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন।

আন্দোলনরত শিক্ষার্থী ফারজানা বলেন, আমরা প্রথম থেকেই শান্তিপূর্ণ ভাবে কোটা সংস্কারের আন্দোলন করছিলাম কিন্তু এই সৈরাচার সকারের পেটুয়া বাহিনী দিয়ে আমাদের ভাই-বোনদের উপর নির্মম অত্যাচার করা হয়। এখানেই ক্ষ্যান্ত হয়নি তারা পুলিশ বাহিনী দিয়ে মধ্য যুগীয় কায়দায় গুলি করে হত্যা করা হয়েছে। এর বিচার চাইতে আজ রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে রাস্তায় নেমেছি।

Tag
আরও খবর