মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ইন্ধনে থানা ঘেরাওয়ের চেষ্টা!

সাতক্ষীরায় ছাত্রদল নেতার ইন্ধনে থানা ঘেরাওয়ের চেষ্টা!




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরায় কোটা বিরোধী আন্দোলন থেকে সদর থানা ঘেরাওয়ের চেষ্টা হয়েছে এক ছাত্রদল নেতার ইন্ধনে।


আন্দোলনকারীদের অনেকেই জানান, আন্দোলনে পুলিশ তাদের কখনই অসহায়তা করেনি। আন্দোলনকারীদের মিছিলটি যখন পাকাপোল হয়ে নারকেলতলার দিকে চলে যাবে, ঠিক তখনই মিছিলের সামনে থেকে কয়েকজনের ইন্ধনে মিছিলটি সদর থানার দিকে যায়। তখনও পরিস্থিতি ভালো ছিল। মিছিল থেকে হঠাৎ থানা ভবনের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এতে প্রথমেই একজন পুলিশ সদস্য আহত হন। এরপরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে পুলিশের কাছে অনুমতি নিয়েই আন্দোলনকারীরা শহরের খুলনা রোড মোড়ে অবস্থান নেয়।


সাতক্ষীরা সদর থানার ওসি মহিদুল ইসলাম ইসলাম জানান, আন্দোলনকারীদের ইটপাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।


এদিকে, অনুসন্ধানে জানা গেছে, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আবু রায়হানসহ কয়েকজনের ইন্ধনে মিছিলটি পাকাপোল হয়ে নারকেলতলায় যাওয়ার অভিমুখে সদর থানার দিকে ঘুরে যায়।


আন্দােলনকারীরা জানান, তাদের মধ্য থেকে কেউই পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়েনি। বহিরাগতরা তাদের স্বার্থ হাসিলের জন্য ও আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে এ ঘটনা ঘটিয়েছে।


তারা জানান, বাইরে থেকে পালসার মোটরসাইকেলে এসে মাথায় হেলমেট পরিহিত এক যুবক থানার দিকে ইট নিক্ষেপ শুরু করে। তিনি মিছিলের সামনেও বিভিন্ন মুহূর্তে ছিলেন। সাংবাদিকদের কাছে থাকা ফুটেজ দেখলে তাদের চিহ্নিত করা যাবে।


Tag
আরও খবর