মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা কলারোয়ায় খাস জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণ ও মাটি ভরাট করার অভিযোগ

সাতক্ষীরা কলারোয়ায় খাস জমিতে অবৈধ দোকান ঘর নির্মাণ ও মাটি ভরাট করার অভিযোগ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:   

সাতক্ষীরা কলারোয়া উপজেলার জালালাবাদ বাজারের খাসজমি জবর দখল করে অবৈধ পাঁকা দোকান ঘর নির্মাণ এবং কাঁচাবাজার জবর দখল করে মাটি ভরাট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসির পক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় জালালাবাদ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শেখ মোসলেম আহম্মেদ বাদি হয়ে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর পৃথকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগের বিবরণে জানা যায়, একই ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত আকবার আলী সরদারের ছেলে মিজানুর রহমান একজন ভুমিলোভী, পরসম্পদ দখলকারী এবং প্রভাবশালি ব্যক্তি। তিনি অদৃশ শক্তিকে কাজে লাগিয়ে গায়ের জোরে ২০২২ সালে জালালাবাদ মৌজায় জেল এল নং ৯৩, খতিয়ান নং-০১ এবং ১২৫৪ নং দাগের সরকারী খাস জমি দখল করে পাকা ঘর নির্মান শুরু করেন। ওই পাকাঘর নির্মান কালে এলাকাবাসির পক্ষে স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বাদি হয়ে ১৫/২/২০২২ তারিখে জেলা প্রশাসক বরাবর বিবাদী মিজানুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।


অভিযোগের প্রেক্ষিতে মাপ জরিফ শেষে তৎকালীন সহকারী কমিশনার (ভুমি) ১৫/৩/২২ তারিখে ৩১.৪৪.৮৭০০.০০৬.৩৫.০৩৯.১৬.১১৭ স্বারকে ওই অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয়। কিন্তু পরবর্তীতে প্রভাব খাটিয়ে আবারও আইনকে তোয়াক্কা না করে ওই অবৈধ পাঁকা স্থাপনা নির্মান করে দোকান ভাড়া দিয়ে নিজ ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে গত বৃহস্পতিবার আবারও ভুমিলোভি ওই মিজানুর রহমান খাস জমিতে নির্মিত অবৈধ পাঁকা দোকানঘর সংলগ্ন খাস জমিতে প্রতিষ্ঠিত কাঁচা বাজার অবৈধ জবর দখল করে মাটি ভরাট করছেন। যা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


যেকোন সময় এ ঘটনায় একটি বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। বিধায় বিবাদীর উক্ত খাস জমিতে অবৈধ জবর দখল করে মাটি ভরাট বন্ধ করা এবং অবৈধ নির্মান করা দোকানঘর অপসারণের করার জন্য এলাকার বাসির পক্ষে শেখ মোসলেম আহম্মেদ এ অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। এ বিষয়ে অবৈধ দখলদার মিজানুর রহমান জানান, মাটি ভরাট তিনি করছেন না। তবে কে বা কারা মাটি ভরাট করছে সেটাও তিনি জানেন না বলে জানান।এক প্রশ্নের জবাবে বলেন, খাস জমিতে তিনি পাঁকাঘর নির্মান করেনি। উপজেলা নির্বাহী অফিসার মাসফিকা হোসেন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে সহকারী কমিশনার ভুমিকে (এসি ল্যান্ড) ব্যবস্থা গ্রহন করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

Tag
আরও খবর