মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বর্তমান সরকার কৃষকের কল্যাণে কাজ করছে: রুহুল হক

বর্তমান সরকার কৃষকের কল্যাণে কাজ করছে: রুহুল হক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরাকে এগিয়ে নিতে ভোমরা বন্দরের সক্ষমতা বৃদ্ধি, কালিগঞ্জ বসন্তপুর নৌ বন্দর পুনরায় চালু করা হবে। কারিগরিক শিক্ষার প্রসার ঘটানো হবে। তাই সরকারের এই উদ্যোগকে বাস্তবায়ন করতে আসুন সবাই মিলে এক সাথে কাজ করি। শুক্রবার (৫ জুলাই) উপজেলা মডেল মসজিদ চত্বরে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে কৃষি প্রণোদনার সার, বীজ, নারিকেলের চারা এবং এলজিইডির পক্ষ থেকে গরীব মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।


সাবেক স্বাস্থ্য মন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার গরীব, অসহায় ও কৃষকবান্ধব সরকার।


তিনি সর্বদা দেশের মানুষের জন্য কাজ করেন। যার ফলে বিগত দিনে ন্যায় এখন আর সারের জন্য কৃষকদের গুলি খেয়ে মরতে হয় না। এখন কৃষি উপকরণ দেওয়ার জন্য কৃষকদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে।


দেশের মানুষের জন্য কোথায় কি দরকার, কি করা লাগবে এটা নিয়ে ব্যাস্থ থাকেন বর্তমান প্রধানমন্ত্রী। তারই হাত ধরে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নতুন সড়ক, মেডিকেল কলেজ হাসপাতাল, ম্যাটস, ব্রীজ সহ নানামুখী উন্নয়ন বাস্তবায়ন হয়েছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণ করে ধর্মীয় প্রচার ব্যবস্থা করা হয়েছে। যেখানে বিগত দিনের জোট সরকার মানুষকে ভুল তথ্য দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিল।


সেখানে শেখ হাসিনা দেশের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করছে। গ্রামীন পর্যায়ের মানুষদের এগিয়ে নিতে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বিশেষ করে সাতক্ষীরায় আগামী এক বছরের মধ্যে বিশ্ববিদ্যালয় নির্মাণের কাজ শুরু হবে, রেল লাইন হবে, ইপিজেট নির্মাণের জমি অধিগ্রহণ হয়েছে। শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে ততদিনই দেশের উন্নয়ন হবে। তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন। আর আর আমরা তার সহযোগী হিসাবে সাথে থেকে বাস্তবায়ন করছি।


বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেখ মাহমুদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, কৃষক হাবিবুল্লাহ হাবিব প্রমুখ।


উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান, জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমজাদ সরদার, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধান চন্দ্র, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয় ঘোষ সহ বিভিন্ন পর্যয়ের ব্যক্তিবর্গ ও কৃষকগন।


এসময় ৮শ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সারা প্রদান করা হয়। এছাড়া ২শ জনের মাঝে ৫টি করে উন্নত নারিকেলের চারা প্রদান করা হয়। একই সাথে ৫ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল প্রদান করা হয়।


Tag
আরও খবর