মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কলেজ অধ্যক্ষ কর্তৃক শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ


সাতক্ষীরা আশাশুনির বুধহাটা কলেজের অধ্যক্ষ মোহিত কুমার দাশের বিরুদ্ধে শিক্ষকদের লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।


বুধবার ৩রা জুন কলেজ চলাকালীন সময়ে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অফিস সহকারীর কক্ষে বসে পরীক্ষার ফলাফল তৈরীর কাজ করতে থাকেন, এসময় অধ্যক্ষ এসে ধমক দিয়ে তিনি কেন এই রুমে এবং অতঃপর রুম থেকে বের হয়ে যেতে বলেন। পরবর্তীতে অর্থনীতি বিভাগের প্রভাষক জাকির হোসেন অন্যান্য শিক্ষকদের সাথে ঘটনাটি অবহিত করলে সাথে সাথে শিক্ষকবৃন্দ অধ্যক্ষের কাছে ছুটে যান এবং ঘটনার কারন জানতে চাইলে অধ্যক্ষ উত্তেজিত হয়ে শিক্ষকদের অকথ্য ভাষায় গালি গালাজসহ হুমকি দিতে থাকেন। 


এসময়ে কয়েকজন শিক্ষককে চাকুরিচ্যুত করার হুমকি প্রদান করলে এক পর্যায়ে সকল শিক্ষকদের সাথে বাকবিতণ্ডায় জড়ান তিনি। অধ্যক্ষ মোহিত কুমার দাশ ঘন্টাব্যাপী প্রভাষক জাকির হোসেনকে মানসিকভাবে অপদস্ত করা, চাকুরিচ্যুত করাসহ মারমুখী হলে প্রভাষক জাকির প্রচন্ডভাবক অসুস্থ হয়ে পড়লে এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে এম্বুলেন্স সহযোগে সাতক্ষীরা ইসলামি হাসপাতালে ভর্তি করেন।


বর্তমানে তিনি সাতক্ষীরা ইসলামি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে উক্ত কলেজের শিক্ষকরা জানান, অধ্যক্ষ স্যার প্রায় এরকম আচরণ করে থাকেন, আজকে জাকির স্যারকে হুমকি, অপদস্ত ও কয়েক বার মারতে যান। স্যারের আচরণ ও কার্যক্রম কোন ভাবেই শিক্ষকসুলভ নয়।

আরও খবর