মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরার গাবুরায় সাংবাদিকের ভাইয়ের গলায় রশি দেওয়া মৃতদেহ উদ্ধার

সাতক্ষীরার গাবুরায় সাংবাদিকের ভাইয়ের গলায় রশি দেওয়া মৃতদেহ উদ্ধার




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার হরিশখালী ( ৯নং সোরা গ্রাম ) গ্রামে এক যুবকের গলায় রশি দেওয়া মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ শেষ জুন শনিবার সকাল সাড়ে ছয়টায় ঘেরের বাসা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।


নিহত যুবক আবু হাসান মালী (২৯) হরিশখালী গ্রামের মুনসুর আলী মালীর ছোট ছেলে এবং সাতক্ষীরা থেকে প্রকাশিত সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকার গাবুরা প্রতিনিধি ও সাতক্ষীরা’র উপকূলীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল হুদা মালীর ছোট ভাই।


এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে পাশের ঘের মালিক দাউদ গাজীর ছেলে আব্দুল জলিল প্রথমে হাসানের লাশ দেখে তার বাড়িতে খবর দেয়। খবর পেয়ে তার ভাই হুদা মালীসহ এলাকাবাসী ছুটে যেয়ে হাসান মালীকে রশিতে ঝুলছে দেখেন। আল হুদা মালী জানান, প্রতিদিনের মত তার ভাই ২৮ জুন রাতে মাছের ঘেরে যান। শনিবার সকালে তিনি সংবাদ পান তার ভাই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে।


শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ ঘটনাটি নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


Tag
আরও খবর