মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ

সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা দায়িত্ব গ্রহন করেছেন।


সোমবার (২৪ জুন) বেলা ১২ টায় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু, ভাইস চেয়ারম্যান শামস ইসতিয়াক শোভন ও মহিলা ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম একসাথে উপজেলা পরিষদে এসে দায়িত্বভার গ্রহন করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদসহ বিভিন্ন সরকারী কর্মকর্তারা তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা ও স্বাগত জানান।


এসময় সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আশরাফুজ্জামান আশু, জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


দয়িত্বগ্রহন অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবু সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, সদর উপজেলাবাসী যে প্রত্যাশা নিয়ে তাদেরকে উপজেলা পরিষদে পাঠিয়েছেন সেটা বাস্তবায়নে তিনি কাজ করবেন। উপজেলাকে দূর্নীতিমুক্ত, আধুনিক এবং স্মার্ট করতে সবসময় প্রচেষ্টা অব্যাহত রাখা হবে। আর এজন্য তিনি সকলের সহযোগীতা কামনা করেন।


সদর আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু বলেন, সদর আসনকে উন্নয়ন করতে কে কোন দল করলো এটা না দেখে কাধেকাধ মিলিয়ে কাজ করা হবে। এবং উন্নয়নকে ত্বরান্বিত করতে উপজেলা চেয়ারম্যানসহ সকলকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ শোয়াইব আহমাদ বলেন উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ একত্রে সমন্বয়ের মাধ্যমে উপজেলার সকল উন্নয়ন করা হবে।


Tag
আরও খবর