মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা শ্যামনগরে কালমেঘা খালের দুই পাড়ের মানুষের অভিযোগ

সাতক্ষীরা শ্যামনগরে কালমেঘা খালের দুই পাড়ের মানুষের অভিযোগ


  



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর কৈল্যানপুর ও কালমেঘা গ্রামের খাল কাটায় অনিয়মের অভিযোগ উঠেছে। সেচ প্রকল্পের অভ্যন্তরস্থ খালগুলোতে পানি প্রবাহ ঠিক রাখতে পানি উন্নয়ন বোর্ড খাল খনন শুরু করলেও খনন কাজে অনিয়মসহ নানা অভিযোগ উঠে। ভেকু দিয়ে নামকাওয়াস্তে খনন করা, অবাধে গাছ কাটার অভিযোগ রয়েছে। স্থানীয়দের বক্তব্য হচ্ছে, খালের দুই মাথা প্রসস্থ ৬০ ফুট, ১৮ ফুট স্লোপ, ৩০ ফুট নিচের প্রসস্থ, ৮ ফুট গভীর। কিন্তু সেখানে কিছু স্থানে ৭ – ৮ ফুট গভীর হলেও অধিকাংশ স্থানে তিন ফুট করে গভীর করে কাটা হয়েছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। এছাড়া খালের দুই পাড়ের রাস্তায় ভেকু মেশিন দিয়ে অপরিকল্পিত ভাবে মাটি ফেলায় শতশত মানুষের চলাচল অসুবিধা সৃষ্টি হয়েছে। 


এই বিষয়ে উপজেলা ও জেলার সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকা বাসি। তবে কাজের শুরু থেকেই খাল খননে ব্যাপক অনিয়ম করা হচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয় এলাকাবাসী। তারা বলছেন, খাল খননে যে পরিমাণ বরাদ্দ করা হয়েছে তার এক-চতুর্থাংশ টাকাও খরচ হবে না।কৈল্যানপুর গ্রামের মোঃ ইসমাইল হোসেন বলেন, কালমেঘা ও কৈল্যানপুর গ্রামে আমাদের বাড়ির সামনে যে খাল কাটা হচ্ছে। এখানে দুই পাড়ের রাস্তায় মাটি ফেলে দুই মাস যাবত বন্ধ রেখেছে ঠিকাদার। এখানে শতশত মানুষের চলাচলে অসুবিধা হলেও সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। আমরা উপর মহলের দৃষ্টি আকর্ষণ করেছি। 


গোবিন্দ চন্দ্র দাস বলেন, আমাদের বাড়ির সামনের খালপাড়ের রাস্তায় মাটি ভরাট করায়, আমরা চলাচল করতে পারছি না, বাজার সহ প্রযোজনীয় কাজ কর্ম বন্ধ রয়েছে। পানিসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আনতে ভোগান্তি হচ্ছে। আরও অনেকে বলেন, কাজের মান একেবারেই খারাপ হচ্ছে। কোথাও মাটি কাটা হচ্ছে আবার কোথাও হচ্ছে না। আমরা কিছু বললে আমাদের কথায় গুরুত্ব দিচ্ছে না। যেন দেখার কেউ নেই। এদিকে খাল দ্রুত না কেটে ফেললে কৃষি জমি বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার আংশকা। কয়েকটি গ্রামের পানি সরে এই খাল দিয়ে।











Tag
আরও খবর