মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

মুক্তিযুদ্ধে করে মিলেনি সনদ, হকারি করে জীবন-যাপন

মুক্তিযুদ্ধে করে মিলেনি সনদ, হকারি করে জীবন-যাপন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলায় বন্দকাটি গ্রামের হানিফ আলী বিশ্বাসের ছেলে আব্দুল আজিজ এর মুক্তিযুদ্ধে করে মিলেনি সনদ। মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ২১ বছর। ৭১ সালের দেশের অস্তিত্ব সংকটে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। উকশা বর্ডার দিয়ে ভারতে প্রশিক্ষণ গ্রহণ করে। বালিডাঙ্গা এলাকার তৎকালীন মুক্তিযুদ্ধের নেতৃত্বে থাকা সলেমান মেম্বার, মুনসর মেম্বারের সাথে ভারতে প্রশিক্ষণ শেষে বাংলাদেশ এসে যুদ্ধে অংশগ্রহণ গ্রহণ করেন। বদরতলা,শালখালী, আশাশুনি অঞ্জলে একাধিক যুদ্ধে পাকবাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। তৎকালীন সেইসব অঞ্জলে যুদ্ধে তার সাথে মারা যান, নুরু মোল্লা,নেছার মোল্লা, হানিফ, মোহাম্মদ আহম্মদ সহ অনেকে। 


দেশ স্বাধীন হওয়ার পর পারিবারিক অসচ্ছলতার কারণে পরিবারের হাল ধরতে দিনমজুর হিসাবে জীবনযাপন শুরু করেন। কয়েক বছর পর  শারিরীক অক্ষমতা চলে আসলে দিনমজুর পেশা ছেড়ে শুরু করেন হকারি ব্যবসা। গ্রামে গ্রামে মহল্লায় ঘুরে বিক্রি করতেন চুড়ি, ফিতা, আংটি ইত্যাদি পণ্য সামগ্রী। অল্প আয়ের মাইলের পর মাইল হেঁটে জীবিকার তাগিদে ছুটে চলেছেন। ৪০ বছর ধরে হকারি করে জীবন যাপন করেছেন। এখন শারিরিক অবস্থা অনেক খারাপ। আগের মত আর হেঁটে গ্রামে গ্রামে চুড়ি ফিতা বিক্রি করতে পারেন না।


আব্দুল আজিজ বলেন, মহান মুক্তিযুদ্ধে পরিবার ঘরবাড়ি ছেড়ে বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। পারিবারিক অসচ্ছলতা থাকার কারণে দিনমজুরি করেছি। ৪০ বছর হকারি করে স্ত্রী সন্তান লালন পালন করেছি। এখন ৭২-৭৩ বছর বয়সে আর শরীর চলে না।তবুও জীবিকার তাগিদে প্রতিদিন বের হয় আগের মত মানুষ আর চুড়ি ফিতা কেনা না। অভাব অনটনে জীবনযাপন করতে হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি কিছু আর্থিক সহয়তা ও মুক্তিযুদ্ধোর স্বীকৃতি পাওয়ার জন্য।

Tag
আরও খবর