মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

কলারোয়ায় রিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় রিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কলারোয়ায় রিয়া আক্তার (১৭) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সে উপজেলার কেঁড়াগাছি গ্রামের মোটরসাইকেল চালক আলমগীর হোসেনের কন্যা।

থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ১১ দিন আগে পারিবারিক ভাবে রিয়া আক্তারকে বিয়ে হয় উপজেলার সিংহলাল গ্রামের রায়দুল গাজীর ছেলে ট্রলি চালক মেহেদী হাসান (২১) এর সহিত।

বিয়ের পরে রিয়া আক্তার তার স্বামীর বাড়ীতে ২০ জুন বৃহস্পতিবার সকাল ৮টার দিকে গলায় ওড়না পেঁচিয়ে আত্নহত্যা করে। কি কারনে সে আত্নহত্যা করেছে তা তার পরিবার ও স্বামীর বাড়ীর লোকজন বলতে পারছেন না। ঘটনার সময় ট্রলি চালক মেহেদী হাসান বাসায় ছিলেন না বলে জানান।

থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান তিনি লাশ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করেছেন। এবিষয়ে কলারোয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।



Tag
আরও খবর