মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত

নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

শনিবার ১৫ জুন সকাল ১০ টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে আস্থা প্রকল্পের আওতায় নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে নাগরিক প্লাটফর্ম ও যুব ফোরামের সংলাপ অনুষ্ঠিত হয়। জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক এ্যাড. শাহনেওয়াজ পারভীন মিলি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মুল্যবান আলোচনা ও অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য লায়লা পারভীন সেজুঁতি।


জেলা নাগরিক প্লাটফর্মের সম্মানীত সদস্য ও অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আঃ সবুর বিশ্বাস এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম, লক্ষ্য-উদ্দেশ্য বিষয়ক পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন জেলা সমন্বয়কারী মাসুদ রানা। মুল আলোচনায় ৭টি উপজেলা যুব ফোরাম প্রতিনিধিরদের পক্ষ্যে সদর উপজেলার কর্ন বিশ্বাস, আইরিন সুলতানা ও উমা সরকার, আশাশুনির মোঃ আশরাফুল ইসলাম, কলারোয়ার আঃ সাত্তার, কালীগঞ্জের মর্জিনা খাতুন, শ্যামনগরের রবিউল ইসলাম, দেবহাটার সুমাইয়া পারভীন রিজমা এবং তালার কার্ত্তিক চন্দ্র আচার্য্য স্থানীয় সমস্যা ভিত্তিক দাবী উত্থাপন করেন। এসময় নাগরিক প্লাটফর্মের সদস্যদের মধ্যে প্রথম আলো সাংবাদিক কল্যান ব্যানার্জী, উদীচী সাতক্ষীরার  সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক এম কামরুজ্জামান ও অসীম চক্রবর্তী, শামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডাসহ অনেকে আলোচনায় গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।


আমন্ত্রিত নির্বাচিত জনপ্রতিনিধিদের মধ্যে আশাশুনি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি ও সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলামসহ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্পের ক্লাষ্টার কো-অর্ডিনেটর শেখ জার্জিস উল্লাহ ও ফিল্ড অফিসার বিপুল রায়।


উল্লেখ্য যে, প্রকল্পটি জাতীয় যুব নীতি ২০১৭ এর  আলোকে তৃণমূল পর্যায়ের বিভিন্ন প্রান্তিক যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে সক্রিয় নাগরিক হিসেবে গড়ে তোলা এবং সহনশীল ও অহিংস সমাজ গঠনে যুবদের উদ্বুদ্ধ করবে। আস্থা প্রকল্পের এই কার্যক্রমটি এসডিজির ১৭টি গোলের মধ্যে ধারা ৫, ১০, ১৬ ও  ১৭ এর সাথে সম্পর্কিত। দলমত নির্বিশেষে জাতীয় যুবনীতি বাস্তবায়ন এবং যুবদের সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করে দক্ষতা বৃদ্ধি করবে।

Tag
আরও খবর