মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভোমরা স্থলবন্দর টানা ৮দিনের ছুটিতে


মুসলিম সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুক্রবার থেকে টানা ৮ দিনের ছুটিতে ভোমরা স্থলবন্দর। শুক্রবার ( ১৪ জুন ) থেকে আগামী ২১জুন শুক্রবার পর্যন্ত বন্দরের সবধরনের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। তবে, এই সময়ে পাসপোর্টধারী যাত্রীরা যথারীতি যাতায়াত করতে পারবেন। আগামী ২২ জুন শনিবার থেকে আবারও যথারীতি শুরু হবে বন্দরের আমাদানী-রপ্তানী বাণিজ্যিক কার্যক্রম।


ভোমরা স্থলবন্দর সি অ্যান্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি এজাজ আহমেদ স্বপন জানান, ভোমরা স্থলবন্দর সংশ্লিষ্ট সকল সংগঠন এবং সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের কার্যকরী পরিষদের যৌথ মতামতের পর বিষয়টি নিয়ে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট কার্গো এ্যাসোসিয়েশনের সাথে আলোচনা করে সর্বসম্মতিক্রমে আজ ১৫ জুন থেকে আগামী ২০ জুন পর্যন্ত টানা ৬ দিন উভয় দেশের বন্দরেরআমদানি-রপ্তানীকার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া ১৪ জুন ও ২১ জুন এই দুই দিন সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় বন্দরের কার্যক্রম কার্যত বন্ধ থাকবে। 


তিনি আরও জানান, আগামী ২২ জুন থেকে আবারও যথারীতি আমাদানি-রপ্তানীকার্যক্রম শুরু হবে। সাপ্তাহিক সরকারি ছুটি ও ঈদের সরকারি ছুটি ব্যাতীত বন্দরের কার্যক্রম খোলা থাকবে বলে জানান বন্দর কর্তৃপক্ষ।


ভোমরা ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ এসআই মাজরিহা হোসাইন জানান, বন্দরের আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও এ সময়ে এবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিকভাবেই যাতায়াত করতে পারবেন।

আরও খবর