মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

উপজেলা চেয়ারম্যান ও দুই এমপিকে নাগরিক সংবর্ধনা

উপজেলা চেয়ারম্যান ও দুই এমপিকে নাগরিক সংবর্ধনা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মোঃ আশরাফুজ্জামান আশু, সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি এবং সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান বাবুকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

শুক্রবার ( ১৪ জুন ) বিকাল সাড়ে ৫ টায় শহরের তুফান কনভেনশন সেন্টারে সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির উদ্যোগে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের এই নাগরিক সংবর্ধনা দেওয়া হয়।

সাতক্ষীরা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলামের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, সম্মানিত অতিথি’র বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাবেক সভাপতি কামরুল ইসলাম ফারুক।


নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, সাবেক ফিফা এলিট রেফারি তৈয়ব হাসান বাবু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাী সুজন, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সহসভাপতি ফারহা ফারহা দিবা খান সাথী, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নূর মোহম্মাদ পাড়, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান রাসেল, সাতক্ষীরা সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, জেলা ক্রীয়া সংস্থার নির্বাহী সদস্য কবিরুজ্জামান রুবেল, পৌর ১নং ওয়ার্ড কাউন্সিলর কায়ছারুজ্জামান হিমেল প্রমুখ।


অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে সংবর্ধিত অতিথিরা একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত সাতক্ষীরা বিনির্মানে  সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।


Tag
আরও খবর