মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

টিজি ছাড়া ক্লাসে যেতে পারবেন না কোন শিক্ষক

টিজি ছাড়া ক্লাসে যেতে পারবেন না কোন শিক্ষক




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার সদর উপজেলায় জাতীয় শিক্ষাক্রম বিস্তরণের লক্ষ্যে ৫ দিনব্যাপী অকুপেশনাল স্কিল কোর্সের শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। এর আগে ১০ জুন সকালে সাতক্ষীরা নবারুণ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ন চন্দ্র মন্ডল এই কর্মশালার উদ্বোধন করেন। জীবন ও জীবিকা এবং আইসিটি বিষয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। আইসিটি বিষয়ে চারদিনব্যাপী এ প্রশিক্ষণ শেষ হয় ১৩ জুন। এদিকে ১৪ জুন শুক্রবার শেষ হয়েছে জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষণ।

সমাপনী দিনে সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, প্রশিক্ষণের পর কোন শিক্ষক টিচার্স গাইড (টিজি) ছাড়া ক্লাসে গেলেই ব্যবস্থা নেওয়া হবে। একইসাথে কোন শিক্ষক সনাতনী পদ্ধতি পাঠদান করতে পারবেন না। যদি কেউ তা করেন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


এ সময় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর ইসলাম, প্রশিক্ষক সুব্রত কুমার ঘোষ, আছিয়া খাতুন, সিরাজুম মুনিরসহ সকল প্রশিক্ষণার্থী ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড ঢাকা’র ব্যবস্থাপনায় সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এই প্রশিক্ষণে সরকারের নির্দেশনা মোতাবেক আপাতত জীবন ও জীবিকা এবং তথ্য প্রযুক্তি বিষয়ের উপর উপজেলার সকল মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২২৭ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এই প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৩ জন প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করেন।


Tag
আরও খবর