মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

বাঘ সংরক্ষণে সুন্দরবনে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে

বাঘ সংরক্ষণে সুন্দরবনে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সুন্দরবনে বাঘ সংরক্ষণে মিষ্টি পানির উৎস বাড়ানো হবে ও সুন্দরবনে কেল্লা তৈরী করা হবে এটি জানিয়েছেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড.আবু নাসের মোহাম্মদ মোহসিন হোসেন।


মঙ্গলবার ( ১১ জুন ) সকাল ১১টায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা পরিষদ হল রুমে বাঘ সংরক্ষণে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুন্দরবন পশ্চিম বনবিভাগ সাতক্ষীরারেঞ্জ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা গুলি বলেন।


তিনি আরও বলেন বাঘ সংরক্ষণ প্রকল্পের আওতায় সুন্দরবনে পশু পাখির সংখ্যা বাড়ানোর জন্য কেল্লার সংখ্যা বৃদ্ধি করা হবে, মিষ্টি পানির উৎস বৃদ্ধি সহ চোরা শিকারীদের নির্মূল করতে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে।


“বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার।”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে বনবিভাগ সাতক্ষীরারেঞ্জের সহকারী বন সংরক্ষক এম কে এম ইকবাল হোছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা, রমজাননগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন, কৈখালী ইউপির প্যানেল চেয়ারম্যান শাহিনুর রহমান, বুড়িগোয়ালিনী ইউপির প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুর রঊফ,নীলডুমুর বর্ডার গার্ড বাংলাদেশের সুবেদার আরজুল ইসলাম, কোষ্ট গার্ডের পেটি অফিসার রফিক উদ্দীন, বনবিভাগ বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা হাবিবুল ইসলাম, কদমতলা ষ্টেশন কর্মকর্তা আসাদুজ্জামান, সুন্দরবন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মাহমুদা বেগম প্রমুখ।


Tag
আরও খবর