মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, আটক ৩

সাতক্ষীরা দেবহাটায় প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণ, আটক ৩




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার দেবহাটায় নাজমিন নাহার (২৪) নামের এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত ৩ কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ জুন) ভোররাতে উপজেলার কুলিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গণধর্ষণের শিকার ভিকটিম তরুণী সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মেয়ে।


গণধর্ষণে জড়িতের অভিযোগে গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার উত্তর কুলিয়ার আব্দুল আলিম কারিকরের ছেলে আব্দুল করিম (১৯), একই গ্রামের মহিদুল ইসলামের ছেলে সাগর হোসেন রাইদ (১৬) ও গোলাম হোসেন সবুজের ছেলে নিরব হোসেন (১৩)।


ভিকটিমের মামা জানান, অভিযুক্ত কিশোররা আগে থেকেই তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিনতেন। তারা যোগসাজোশে রবিবার রাতে শ্রীরামপুর থেকে তার বুদ্ধি প্রতিবন্ধী ভাগ্নিকে কৌশলে ডেকে কয়েক কিলোমিটার দূরে দেবহাটা উপজেলার উত্তর কুলিয়ার জনৈক বাসিত চৌধুরীর নির্মাণাধীন খামারের পাশে নিয়ে রাতভর জোরপূর্বক গণধর্ষণ করে ফেলে রেখে যায়। 


সারারাত নিখোঁজ থাকার পরদিন বেলা সাড়ে ১২টার দিকে স্থানীয়দের সহায়তায় ওই ঘটনাস্থল থেকে উদ্ধার করে আইনী সহায়তার জন্য স্থানীয় থানায় নেন স্বজনরা। পরে ভিকটিমের জবানবন্দি মোতাবেক তার মা বাদী হয়ে দেবহাটা থানায় মামলা (নং-৪) দায়ের করলে তাৎক্ষনিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।


দেবহাটা থানার ওসি সেখ মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গণধর্ষণের ঘটনায় মামলা দায়ের এবং অভিযুক্ত তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিম তরুণীকে সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ এবং গ্রেপ্তারকৃতদের বিচারার্থে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।


Tag
আরও খবর