মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২৫০টি ঘরের চাবি ও ২ শতক জমির দলিল প্রদান

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২৫০টি ঘরের চাবি ও ২ শতক জমির দলিল প্রদান


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

‘ধন নয় মান নয় এতটুকু বাসা, করেছিনু আশা’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার মতো একখন্ড জমি আর বাঁচার মতো একটু আশ্রয়ের দাবি জানিয়ে আসছিলেন ভূমিহীন ও গৃহহীনরা। জাতিরজনক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের সেই দাবি পূরণ করেছেন। 


পঞ্চম ধাপে মঙ্গলবার ( ১১ জুন ) সাতক্ষীরায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ২৫০টি ঘরের চাবি ও ২ শতক জমির দলিল প্রদানের মাধ্যমে সাতক্ষীরাকে গৃহহীন ও ভূমিহীনমুক্ত জেলা ঘোষণা করা হয়েছে।


সাতক্ষীরা সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমেদের সভাপতিত্বে জেলা প্রশাসক হুমায়ুন কবির ২শ’ ৫০ পরিবারের মাঝে এ ঘর বরাদ্দ দেন।


জেলা প্রশাসক হুমায়ুন কবির বলেন, সারা পৃথিবীর কোন রাস্ট্রনায়ক বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো গৃহহীনদের ঘর তৈরি করে দেওয়ার সাহস দেখাননি। সরকারি ঘর না পেলে অসহায় এসব মানুষদের থাকার জায়গা হতোনা।


গৃহহীন ও ভুমিহীনমুক্ত ঘোষণার পরেও যদি কেউ ঘর পাননি, এমন দেখা যায়, তাহলে যাচাই-বাছাই সাপেক্ষে তাদের ঘর নির্মাণ করে দেওয়ার কাজ চলমান থাকবে বলে জানান জেলা প্রশাসক।


এদিকে, ঘর পেয়ে খুশি ভূমিহীন ও গৃহহীনরা।সাতক্ষীরা সদর উপজেলার গাভা এলাকায় আশ্রয়ন প্রকল্পে ঘর পাওয়া সহিদুল ইসলাম জানান, আগে তার থাকার জায়গা ছিলনা। এখন থাকার জায়গা হলো। ২শতক জমির মালিক হওয়ার পাশাপাশি ফাকা জায়গায় সবজিও চাষ করাও যাচ্ছে।


জেলা প্রশাসনের কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় এ পর্যন্ত ৩ হাজার ৩৬৭টি ঘর হস্তান্তর করা হয়েছে,যার মধ্যে আশাশুনি উপজেলায় সবচেয়ে বেশি ১ হাজার ৩৬টি ঘর দেওয়া হয়েছে।


Tag
আরও খবর