মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার উদ্বোধন

লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার উদ্বোধন




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা ফিতা কাটা, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল সাড়ে ৫টায় শহরের সরকারি গার্লস স্কুল ব্রিজের পূর্ব পাশে লেকভিউ’র চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা’র সভাপতিত্বে এবং লেকভিউ’র ম্যানেজিং ডিরেক্টর তানজিম কালাম তমাল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে লেকভিউ সুইটস্ এন্ড বেকারীর সপ্তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি কাজী ফিরোজ হাসান, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য শেখ মনিরুল হোসেন মাসুম, শিমুন শামস্, সাতক্ষীরা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কায়ছারুজ্জামান হিমেল, পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, মীর তাজুল ইসলাম রিপন, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, কামরুল ইসলাম, সাতক্ষীরা জেলা সৈনিক লীগের সভাপতি শরিফুল ইসলাম খান বাবু, সহ-সভাপতি শেখ তৌহিদুজ্জামান চপল, রোটারিয়ান আশরাফুল করিম ধনী, আসাদুজ্জামান লিটু প্রমুখ।

সাতক্ষীরার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান লেক ভিউ সুইটস্ এন্ড বেকারীর ৭তম শাখায় সকলের পছন্দের দই, মিষ্টি, রসগোল্লা, ফাস্ট ফুড, কফি ও বেকারী সামগ্রীসহ বিভিন্ন রকমের উন্নতমানের খাবার পাওয়া যাবে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কামালনগর গোরস্থান জামে মসজিদের পেশ ইমাম মূফতি ইয়াছিন আলম খান। এসময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর