মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

নবাগত ইউএনওর যোগদান ও বিদায়ীকে সংবর্ধনা

নবাগত ইউএনওর যোগদান ও বিদায়ীকে সংবর্ধনা


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার আশাশুনিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন শ্রী কৃষ্ণা রায়। একই দিনে বিদায় নিয়ে কর্মস্থল ত্যাগ করেন মোঃ রনি আলম নূর। বৃহস্পতিবার (৬ জুন) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান শেষে কৃষ্ণা রায়ের কাছে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী রনি আলম।


নবাগত উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায় বাগেরহাট জেলার মোল‍্যারহাট উপজেলার সন্তান। তিনি ৩৫তম বিসিএস ক্যাডার হিসেবে চাকরি জীবন শুরু করেন। আশাশুনিতে যোগদানের আগে সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলায় নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন।


বিদায়ী ইউএনও মোঃ রনি আলম নূর পদোন্নতি পেয়েছেন। তিনি মেহেরপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসকের দায়িত্ব পালন করবেন।


নবাগত নির্বাহী অফিসারের যোগদান ও বিদায়ী নির্বাহী অফিসারের সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল হক, ইঞ্জিনিয়ার নাজিমুল হক, সমাজসেবা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা মোঃ আলী সোহাল জুয়েল, সিনিয়র মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদার, পিআইও মো. সোহাগ খান, একাডেমি সুপারভাইজার হাসানুজ্জামান হাসান, সহকারী প্রোগ্রামের আক্তার ফারুক বিল্লাহ, ভারপ্রাপ্ত সমবায় কর্মকর্তা সন্ন্যাসী মণ্ডলসহ সব কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।


Tag
আরও খবর