মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা মাদ্রাসায় নিয়োগে দুর্নীতি!

সাতক্ষীরা মাদ্রাসায় নিয়োগে দুর্নীতি!


 


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার আটুলিয়া সোহরাবিয়া দাখিল মাদ্রাসায় নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে পরীক্ষায় আবেদনকারী ৬ ছয় জন সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করেছেন।


অভিযোগ উঠেছে, মাদ্রাসাটির সুপার মোহাম্মদ আশরাফ হোসাইন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জিএম আলতাব হোসেন লাভলুর যোগসাজশে নৈশ প্রহরী ও আয়া দুই পদে নিয়োগে শুরু থেকেই দুর্নীতি। দুই পদ চূড়ান্ত করে নিয়োগ পরীক্ষায় কে কে চাকরি পাচ্ছেন তা এলাকার ছড়িয়ে পড়েছে। 


সূত্রের তথ্য অনুযায়ী আগামী ০৮ জুন অনুষ্ঠিতব্য সাজানো নিয়োগ পরীক্ষায় আয়া পদে সুমাইয়া আফরিন সুমি ও নৈশ প্রহরী পদে নিয়োগ পাচ্ছেন সাইফুল ইসলাম সোহাগ। সুমাইয়া আফরিন সুমি মাদ্রাসাটির অভিযুক্ত সভাপতি জিএম আলতাব হোসেনের ভাগনী। এছাড়া নৈশ প্রহরী পদে পূর্ব নির্ধারিত সাইফুল ইসলাম সোহাগের কাছ থেকে কয়েক লাখ টাকা উৎকোচ নেয়া হয়েছে। প্রার্থী নির্দিষ্ট করার পরে পাতানো নিয়োগ পরীক্ষা বন্ধের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক, মাদ্রাসা শিক্ষা বোর্ড সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন নিয়োগ পরীক্ষায় ৬ আবেদনকারী ।


মাদ্রাসা সুপার মাওলানা আশরাফ হোসাইন গণমাধ্যমকে জানান, সরকারি বিধি মোতাবেক নিয়োগ পরীক্ষা হবে। এখানে কোন দুর্নীতি করার সুযোগ নেই। যে দুজনকে চূড়ান্ত নিয়োগ দেয়া হচ্ছে এরা যদি মেধা পরীক্ষায় উত্তীর্ণ হয় তাহলে তো আমাদের কিছু করার নেই। প্রতিষ্ঠানের নেতৃত্ব নিয়ে ভূমিদাতা পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ আছে। এ নিয়ে আদালত পর্যন্ত গড়িয়েছে।


ম্যানেজিং কমিটির সভাপতি জি,এম আলতাব হোসেন জানান, সরকারি নিয়ম নীতি মেনেই নিয়োগ পরীক্ষা হচ্ছে। কোন প্রার্থীর কাছ থেকে টাকা গ্রহণ করা হয়নি। এই নিয়োগ নিয়ে দীর্ঘদিন ষড়যন্ত্র চলছে। কয়েকবার নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। মাদ্রাসা সুপারের বক্তব্যের সাথে মিল রেখে তিনিও বলেন, নিয়োগ পরীক্ষায় যাদের নিয়ে অভিযোগ উঠেছে তারা যদি উত্তীর্ণ হয় তাহলে আমাদের কিছু করার নেই। নিয়োগ বোর্ডে সরকারি প্রতিনিধি থাকবেন সবকিছু নিয়ম অনুযায়ী হবে।


প্রতিষ্ঠানে ভূমিদাতা পরিবারের সদস্য স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সালেহ বাবু গণমাধ্যম কে জানান, আমার দাদা আলহাজ্ব সোহরাব হোসেন মাদ্রাসাটি প্রতিষ্ঠার জন্য জমি দান করেছিলেন। আমি এই মাদ্রাসার উন্নতি চাই। তবে দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা অর্থের বিনিময়ে কর্মচারী নিয়োগের পাঁয়তারা চলছে। এতে ব্যক্তি বিষয়ে লাভবান হলেও প্রতিষ্ঠানের কোন লাভ হচ্ছে না। ইতিমধ্যে কয়েকবার নিয়োগ পরীক্ষা বন্ধ করা হয়েছে। যাদের নিয়ে অভিযোগ উঠেছে তারা যদি নিয়োগ পায় তাহলে দুর্নীতির অভিযোগ সত্য বলে প্রমাণিত হবে।


Tag
আরও খবর