মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

সাতক্ষীরা পৌরসভার সিইও কর্তৃক সাংবাদিক লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ

সাতক্ষীরা পৌরসভার সিইও কর্তৃক সাংবাদিক লাঞ্চিত করার নিন্দা ও প্রতিবাদ




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন এর হাতে সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার বার্তা সম্পাদক ও  দৈনিক কালের চিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার ৩রা জুন সকাল ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতিবাদ সভা সাপ্তাহিক সূর্যের আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল ওয়ারেশ খান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। 


সভার বক্তারা বলেন, সাতক্ষীরা পৌরসভার সিইও নাজিম উদ্দীন তার চাকুরী জীবনে কুড়িগ্রাম, কক্সবাজার, বাগেরহাটের মোংলাসহ প্রতিটি স্টেশনেই কোন না কোন ঘটনা ঘটিয়ে আলোচনায় এসেছেন। বারবার তার অপকর্ম নিয়ে সংবাদপত্রের শিরোনাম হয়েছে। কিন্তু তার স্বভাবের কোন পরিবর্তন হয়নি। বক্তারা সাংবাদিক  মোঃ মুনসুর রহমানকে লাঞ্চিত করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানান। 


এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি ও দৈনিক পত্রদূত পত্রিকার উপদেষ্ঠা সম্পাদক অ্যাড. আবুল কালাম আজাদ, সাতক্ষীরা প্রেসক্লাবের প্রাক্তন সাধারণ সম্পাদক আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, টিভি জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আবুল কাশেম, বাংলা ভিশন টিভি চ্যানেলের সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, দৈনিক সুপ্রভাত পত্রিকার বার্তা সম্পাদক মোশারফ হোসেন, এখন টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি আহসানুর রহমান রাজিব, দৈনিক সাতক্ষীরার সকালের নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, দৈনিক তথ্যের সাতক্ষীরা প্রতিনিধি শৈখ রফিকুল ইসলাম (শাওন), খবর বাংলাদেশের সাতক্ষীরা প্রতিনিধি শেখ রেজাউল ইসলাম (বাবলু), সাপ্তাহিক সূর্যের আলো পত্রিকার সাব-এডিটর মারুফ আহম্মদ খান (শামীম), সাংবাদিক সৈয়দ সাদিকুর রহমান, শেখ সেলিম হোসেন, শেখ সিরাজুল ইসলাম, আবু বকর, শেখ সাইদুজ্জামান প্রমূখ।

Tag
আরও খবর