নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

একজন দক্ষ, স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের বিকল্প নেই

একজন দক্ষ, স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের বিকল্প নেই



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা সরকারি কলেজের হল রুমে ১০ দিনব্যাপী আইসিটি ট্রেনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষকতা একটি মহান পেশা উল্লেখ করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি বলেন, শিক্ষায় জাতীয় মেরুদণ্ড তেমনি শিক্ষকরায় সেই মেরুদণ্ডের সবচেয়ে বড় অংশীদার বা অবদান। তাদের অবদান শেষ হবার নয়। একজন দক্ষ, স্মার্ট শিক্ষক তৈরি হতে প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০০৮ সালে সরকার গঠন করে। সেই বাংলাদেশ এখন ডিজিটাল, উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে চলে গেছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষকদের যেমন স্মার্ট হতে হবে, তেমনি স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট ক্লাসরুম ও স্মার্ট অভিভাবকও হতে হবে। 

২০৪১ সালের বাংলাদেশ গড়ার লক্ষ্যে সরকার শিক্ষকদের আইসিটি ট্রেনিংয়ের মাধ্যমে দক্ষ শিক্ষক হিসেবে তৈরি করছে।যেটি সরকারের মূল উদ্দেশ্য বলে মনে করি।প্রশিক্ষণ নিয়ে আমারা বসে থাকবো না। আমরা সেটি কাজে লাগাবো। শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের বন্ধুর মতো সম্পর্ক থাকবে। যেটি শিক্ষার্থীর বড় হতে বা মানুষ হইতে সাহায্য করে। আমরা যার যার দ্বায়িত্বগুলো যথাযথভাবে পালন। তাহলে স্মার্ট বাংলাদেশ গড়তে কোন অসুবিধা হবে না।

শুক্রবার (৩১ মে) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজের হল রুমে ১০ দিনব্যাপী আইসিটি ট্রেনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য লায়লা পারভীন সেঁজুতি এসব কথা বলেন।

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানউল্লাহ আল হাদীর সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক অলিউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এস এম আনোয়ারুজ্জামান, সাতক্ষীরা সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আল মুস্তানসির বিল্লাহ, প্রশিক্ষক সরকারি কলেজের রসায়ন বিভাগ সহকারী অধ্যাপক কাজী আসাদুল ইসলাম, আইসিটি প্রভাষক দেবাশীষ দাশ।

সিইডিপি প্রজেক্টের প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম ১০দিনব্যাপী আইসিটি ট্রেনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

সিইডিপির সহযোগিতায় ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে ১০দিনব্যাপী অনুষ্ঠিত আইসিটি ট্রেনিংয়ের সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে বক্তব্য দেন, কলারোয়া সরকারি কলেজের প্রভাষক আক্তার বানু, শ্যামনগর সরকারি কলেজের প্রভাষক রাজু হোসেন।

স্মার্ট শিক্ষার্থী, স্মার্ট শিক্ষক, স্মার্ট ক্লাসরুম এটাই হলো এই প্রশিক্ষণের লক্ষ্য ও উদেশ্যে সাতক্ষীরা জেলা বিভিন্ন কলেজ থেকে ১০ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করে।


Tag
আরও খবর