নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কালিগঞ্জের কৃষ্ণনগরে ভূমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত

কালিগঞ্জের কৃষ্ণনগরে ভূমি সংক্রান্ত বিরোধের প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের পল্লীতে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন আহত হয়েছে।  ২০ মে  সোমবার সকাল ১০ টার দিকে কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে । হামলায় আহত বাক্কার গাজীর  পুত্র আব্দুল কুদ্দুস (৬৮) কুদ্দুসের পুত্র দ্বীন ইসলাম (৩২) নুর ইসলাম (২৮) কে  মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শেখ ফারুক নেওয়াজ, আবু দাউদ সরদার, মাহতাব আলী , আব্দুল কাদের সহ অনেকেই জানায় দীর্ঘদিন ধরে আবু বক্কার গাজীর ২ পুত্র আব্দুল কুদ্দুস ও ইউনুসের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিল । স্থানীয় ভাবে বিষয়টি নিষ্পত্তি করার জন্য কয়েক দফা সালিশ হলেও  ইউনুস   সালিশের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে। কয়েক মাস পূর্বে

বাংলাদেশ আওয়ামী লীগের কৃষ্ণনগর ইউনিয়ন শাখার সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টুর মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হলেও ইউনুস সে বিচার মেনে নেয়নি। সর্বশেষ কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা  সহ গত  ১৮ এপ্রিল মাপ জরিপের মাধ্যমে যার যার প্রাপ্য অংশ বুঝিয়ে দেওয়া হয় । কয়দিন  যেতে না যেতেই  ইউনুস ইউনিয়ন পরিষদের সিদ্ধান্ত  প্রত্যাখ্যান করে এবং ২০ মে সোমবার অতর্কিত ভাবে প্রতিপক্ষের উপরে দা লাঠি নিয়ে হামলা চালিয়ে তাদেরকে মারাত্মকভাবে আহত করে।  মারামারির ঘটনায় অভিযুক্ত  ইউনুস গাজীও কালিগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে। তবে কয়েক জন প্রত্যক্ষদর্শি জানান কোন রকম আঘাত প্রাপ্ত না হয়েও ইউনুস গাজী প্রতিপক্ষকে ঘায়েল করতে হাসপাতালে ভর্তি হয়েছে। কালিগঞ্জ থানার উপ-সহকারী পরিদর্শক তারক চন্দ্র দাস ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান পূর্ব শত্রুতার জেরে মারামারির ঘটনা ঘটেছে। থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী কুদ্দুস গাজী।

Tag
আরও খবর