নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুদ্দুস গাজী নামে বৃদ্ধ ভ্যান চালক নিহত

সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কুদ্দুস গাজী নামে বৃদ্ধ ভ্যান চালক নিহত


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার বিনেরপোতা এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোঃ কুদ্দুস গাজী (৭১) নামের এক বৃদ্ধ ভ্যান চালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ মে) সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা বাজারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত ভ্যান চালক মোঃ কুদ্দুস গাজী (৭১)  সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা গ্রামের মৃত রূপচাঁদ গাজীর ছেলে।


প্রত্যক্ষদর্শী বিনেরপোতা বাজারের মাছ ব্যবসায়ী সঞ্জয় কুমার জানান, কুদ্দুস গাজী প্রতিদিন ফজরের নামাজ পড়ার পর ভ্যান নিয়ে যাত্রীর উদ্দেশ্যে বের হন।


শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে কুদ্দুস গাজী বিনেরপোতা বাজারের কাছে রাস্তার ধারে ভ্যান রেখে ভ্যানের উপর বসে চা খাচ্ছিলেন। এ সময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনাগামী দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় কুদ্দুস গাজীকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Tag
আরও খবর