নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় দীর্ঘদিনেও অপসারণ হয়নি বাঁকড়া ভেঙে পড়া সেতুটি

সাতক্ষীরায় দীর্ঘদিনেও অপসারণ হয়নি বাঁকড়া ভেঙে পড়া সেতুটি


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলায় একসময়কার নামকরা নদী মরিচ্চাপ। মরিচ্চাপ নদী খননের সময় ২০২২ সালের জানুয়ারিতে ভেঙে পড়ে বাঁকড়া সেতুটি। দুই বছর পার হলেও অপসারণ বা সেখানে নতুন কোনো সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে তিনটি উপজেলার লক্ষাধিক মানুষ। ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন।


সেতুটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নির্মাণ করলেও ওই সড়কটি এখন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। সরকারি এ দুটি সংস্থার সমন্বয়হীনতার কারণে সেতুটি অপসারণ বা চলাচলের বিকল্প ব্যবস্থা গ্রহণ করা যাচ্ছে না বলে মনে করেন স্থানীয় বাসিন্দারা। দুটি সংস্থাই একে অন্যকে দুষছে।


খোঁজ নিয়ে জানা গেছে, আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বাঁকড়ায় মরিচ্চাপ নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়। ২০১৬-১৭ অর্থবছরে ৫৫ লাখ টাকা ব্যয়ে ৬০ ফুট দৈর্ঘ্যের সেতুটি নির্মাণ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। এরপর মরিচ্চাপ নদী খননের সময় ২০২২ সালের জানুয়ারিতে সেতুটি ভেঙে পড়ে।


এ ব্যাপারে এলজিইডি সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বলেন, ‘সেতুটি দুর্যোগ ব্যবস্থানা অধিদপ্তর নির্মাণ করেছে। সেটি ভেঙে পড়ার পর অপসারণ করার কথাও তাদের। কিন্তু আজ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সেতু অপসারণ বা জনসাধানের চলাচলে বিকল্প কোনো ব্যবস্থা নেয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেখান থেকে আদেশ এলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।’


আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রনি আলম নূর বলেন, ‘সেতুটি অপসারণ করে সেখানে নতুন সেতু নির্মাণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে এলজিইডির পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক জরিপ চালোনো হয়েছে।’ দ্রুত তারা নতুন সেতু নির্মাণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Tag
আরও খবর