নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরার দুই উপজেলায় কালিগঞ্জ ও শ্যামনগরে ভোট চলছে

সাতক্ষীরার দুই উপজেলায় কালিগঞ্জ ও শ্যামনগরে ভোট চলছে
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ ৮ মে বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়, চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত। এ দফায় সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় নির্বাচন হচ্ছে। এর আগে সাতক্ষীরার শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে নিদিষ্ট সময়ে ভোটগ্রহণের জন্য ভোটের একদিন আগেই ব্যালট পেপারসহ নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়েছে ১৬টি কেন্দ্রে। মঙ্গলবার কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে দ্বীপ ইউনিয়ন গাবুরা ও পদ্মপুকুর ইউনইনয়নের ১৬টি কেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে ওই ব্যালট পেপারসহ অন্যান্য সরঞ্জাম তুলে দেন। আর বাকি কেন্দ্রগুলোতে ভোটের দিন সকালে পাঠানো হয় ব্যালট পেপার। প্রথম দফার নির্বাচনে কালীগঞ্জ উপজেলা থেকর চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ১২টি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন দুই লাখ ৪৭ হাজার ৮১৩ জন। এতে পুরুষ ভোটার এক লাখ ২৫ হাজার ৪১৬ জন, নারী ভোটার রয়েছেন এক লাখ ২২ হাজার ৩৯৫ জন, এবং হিজড়া সম্প্রদায়ের দুজন। অপরদিক, শ্যামনগর উপজেলায় এবার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা দুই লাখ ৮৮ হাজার ৪৬৬ জন। এরমধ্যে পুরুষ ভোটার এক লাখ ৪৬ হাজার ১৭১ জন এবং মহিলা ভোটার এক লাখ ৪২ হাজার ২৯২ জন। এছাড়াও হিজড়া ভোটার রয়েছে তিনজন। এই উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজনসহ মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
Tag
আরও খবর