নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

জেলা প্রশাসন সাতক্ষীরার নিরাপদ প্রক্রিয়ায় আম বাজারজাত সময়সূচি নির্ধারণ

জেলা প্রশাসন সাতক্ষীরার নিরাপদ প্রক্রিয়ায় আম বাজারজাত সময়সূচি নির্ধারণ

 



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরার আম নিরাপদ প্রক্রিয়ায় বাজারজাত করার জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে জেলা প্রশাসন। সূচি অনুযায়ী, আগামী ০৯ মে থেকে গোপালভোগ, ১১ মে গোবিন্দভোগ, ২২ মে হিমসাগর, ২৯ মে ন্যাংড়া এবং ১০ জুন আম্রপালি জাতের আম পাড়া যাবে। ধাপে ধাপে অন্যান্য আম সংগ্রহ করা যাবে। ১০ জুনের আগে আম্রপালি আম সংগ্রহ করা যাবে না।

রোববার (৫ মে) জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে ‘নিরাপদ আম বাজারজাতকরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। এসময় প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, অসাধু ব্যবসায়ীরা অধিক লাভের আশায় অপরিপক্ব আম পেড়ে রাসায়নিক দিয়ে পাকিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠাচ্ছেন। এদিকে শনিবার (৪ঠা মে) সাতক্ষীরায় ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাকভর্তি ১২ মেট্রিক টন অপরিপক্ক গোবিন্দভোগ আম জব্দ ধ্বংস করে ভ্রাম্যমাণ আদালত। সাতক্ষীরার আশাশুনি উপজেলার পাইথলী ও বুধহাটা দুই ট্রাক আম জব্দ করা হয়। পরে বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ ও র‍্যাবের এএসপি ফয়সাল তানভীরের নেতৃত্বে তা শহরের সুলতানপুর পিএন মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাড়ির চাকার নিচে ফেলে ও কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে ধ্বংস করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার পাইথলী ও বুধহাটা থেকে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য দিয়ে পাকানো ট্রাক ভর্তি আম রাজধানী ঢাকায় পাঠানো হচ্ছে এমন খবরে পাইথলি ও বুধহাটা এলাকায় অভিযান চালানো হয়। এসময় সেখান থেকে ট্রাকভর্তি প্লাস্টিকের ৫০০ ক্যারেটে থাকা ১২ মেট্রিকটন গোবিন্দভোগ আম জব্দ করা হয়। যার বাজার মূল্য ১৯ লাখ টাকা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আকাশ জানান, সাতক্ষীরার আমের দেশব্যাপী সুনাম রয়েছে। কিন্তু একটি অসাধু চক্র রাসায়নিক দ্রব্য ব্যবহার করে অপরিপক্ক আম পাকিয়ে তা বাজারজাত করার চেষ্টা করছে। জেলার আমের সুনাম রক্ষায় এবং ভেজাল খাদ্য বাজারে বিক্রি করতে না পারে, সেজন্য এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলা প্রশাসন নির্ধারিত তারিখের আগে আম সংগ্রহ ও বাজারজাত না করার জন্য ব্যবসায়ীদের বলা হয়েছে। তবে আমে ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে ৩রা মে ৯ মেট্রিকটন অপরিপক্ব আম বিনষ্ট করে প্রশাসন।

ইতোমধ্যে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৪০ মেট্রিকটন অপরিপক্ব আম জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে।


Tag
আরও খবর