নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

কলারোয়া থানার কুখ্যাত প্রধান মাদক ব্যবসায়ীরকে ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যা ব-৬

কলারোয়া থানার কুখ্যাত প্রধান মাদক ব্যবসায়ীরকে ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে র্যা ব-৬
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ র্যা ব ফোর্স আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সন্মনিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। র্যা বের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুন, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যা ব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। সাতক্ষীরা জেলার কলারোয়া থানার কুখ্যাত প্রধান মাদক ব্যবসায়ীর আজহারুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে বিগত দুই বছর ধরে তার মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে র্যা ব-৬, সিপিসি-১ এর গোয়েন্দা তথ্য রহিয়াছে। উক্ত তথ্যের ভিত্তিতে আসামীর প্রতি বিশেষ নজরদারী রাখে র্যা বের একটি গোয়েন্দা টিম। উক্ত তথ্যের সত্যতা যাচাই এবং আসামীকে গ্রেফতারের জন্য র্যা ব-৬, সিপিসি-১, সাতক্ষীরা এর একটি আভিযানিক দল মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং অভিযান অব্যাহত রাখে। এরই ধারাবাহিকতায় র্যা ব-৬, সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল আজ শনিবার ২০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কেড়াগাছি গ্রামের ১রং ওয়ার্ডের জনাব আলী বিশ্বাস ছেলে প্রধান মাদক ব্যবসায়ীর আজহারুল ইসলাম বিপুল পরিমান মাদকদ্রব্য বিক্রয়ের জন্য তার নিজ বাড়িতে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র্যা ব-৬, সিপিসি-১ সাতক্ষীরার একটি আভিযানিক দল উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করিয়া তাৎক্ষণিক উল্লেখিত স্থানে একটি বিশেষ অভিযান পরিচালনা করে আসামী আজহারুল ইসলামকে বিপুল পরিমান ভারতীয় তৈরি নেশা জাতীয় মাদক ৪৯ বোতল ফেন্সিডিল এবং ৯৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ি হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় র্যা ব বাদী হয়ে মামলা করতঃ কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
Tag
আরও খবর