নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকাকে দায়ী করে যুবকের আত্মহত্যা

ফেসবুক স্ট্যাটাস দিয়ে প্রেমিকাকে দায়ী করে যুবকের আত্মহত্যা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:

আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসের লেখেন ‘বিদায় পাখি তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি। আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলবো পাখি আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না’। 

আজ ১৭ এপ্রিল বুধবার সকালে সবার অলক্ষ্যে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।  ফেসবুকে স্ট্যাটাস ভাইরাল করে প্রেমিকাকে দায়ী করে ঘরের আড়ায় ঝুলে আত্মহননে প্রাণ ঝরালো স্বেচ্ছাসেবী যুবক। ঘটনাটি ঘটেছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জের সুন্দরবন উপকূলের জেলেপাড়ায়। স্থানীয় জেলে পাড়ার বাসুদেব মন্ডল ও যমুনা মন্ডলের ছেলে প্রদীপ কুমার মন্ডল (২৫) উপকূলীয় এলাকার সকল দুর্যোগে মানুষ উদ্ধার করা, মানুষের কাছে খাবার পানি পৌছে দেয়াসহ বিভিন্ন কারণে অনেক জনপ্রিয় ছিল।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ-ওসি আবুল কালাম আজাদ বলেন, আত্মহননে প্রাণ হারানো প্রদীপ কুমার মুন্সীগঞ্জ ইউনিয়নের জেলেখালী এলাকার বাসিন্দা।  এসময় তার মৃত্যুর জন্য প্রেমিকা এবং তার পরিবারকে দায়ী করেন প্রদীপ। আত্মহত্যার আগে ফেসবুক স্ট্যাটাসে প্রেমিকার সঙ্গে ভিডিওকলের কিছু মুহূর্ত ও ছবিও পোস্ট করেন তিনি। এবং তা দ্রুত ভাইরাল হয়ে যায়। কিন্তু কেউ কিছু করার আগেই সব শেষ হয়ে যায়।

ওসি কালাম জানান, প্রদ্বীপের মরদেহ উদ্ধার করা হয়েছে। অপমৃত্যুর মামলা গ্রহণ করা হয়েছে। মরদেহের ময়না তদন্ত শেষে আইনগত ভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউপি সদস্য নিপা চক্রবর্তী বলেন, প্রদীপের বংশীপুরের একটা মেয়ের সঙ্গে প্রেমজ সম্পর্ক ছিল। তার ওপরে অভিমান করে সে আত্মহত্যা করেছে। স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মুন্সীগঞ্জ ইউনিয়নের সভাপতির দায়িত্বে ছিলেন।

স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও’র পরিচালক গাজী ইমরান বলেন, প্রদীপের মৃত্যুর এঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। আত্মহত্যার আগে ফেসবুকে স্ট্যাটাসে প্রদীপ কুমার লেখেন-

‘বিদায় পাখি তুমি যে এই ভাবে আমার সাথে বেঈমানি করবে আমি কখনো বুঝিনি আর কখনোই তোমাকে বিরক্ত করব না কিন্তু একটা কথা বলব পাখি আমাকে যে ভাবে ঠকালে এইভাবে অন্য কোনো মায়ের কোল খালি করো না প্লিজ আর কখনোই তোমার জন্য পাগলামি করবে কেউভালো থেকো পাখি আবার যে নতুন মানুষটার সাথে কথা বলছো তাকে যেনো কাঁদিও না যেট আজ আমি নিজে চোখে দেখলাম কথা বলতে আর তোমার দেওয়া জামা প্যান্ট জুতা সব সাথে নিয়ে মরলাম পাখি আমি আমার কথা রেখেছি পাখি গত ২ বছর আগে বলেছিলাম না পাখি তুমি যেদিন আমাকে ভুলে যাবে সেই দিন ই আমার মরণ হবে রেখেছি পাখি আমার কথা আমি তোমার মত বেইমান না আর আমার মৃত্যুর জন্য একমাত্র তুমি এবং তোমার পরিবার দায়ী’।

মৃত্যুর পর প্রদীপের ফেসবুক পোস্ট কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ঝড় তোলে। তার মৃত্যুর পর অনেকেই সেই পোস্টে শোক ও সমবেদনা জানান। এর মধ্যে জান্নাতুল নাঈম নামে একজন মন্তব্য করে বলেন, প্রদীপ এভাবে নিভে গেলে? তুমি পরপারে ভাল থেকো, সেই কামনা করি।

প্রসাদ কুমার নামে একজন মন্তব্য করেন, উপকূলবাসী আমরা একজন সমাজবান্ধবকে হারালাম। প্রদীপ এটা তো কোনো সমাধান না। এভাবে একটা মেয়ের কারণে জীবন প্রদ্বীপটাই নিভিয়ে দিলে। ভালো থেকো পরপারে।

ইয়াসমিন রূপা নামে একজন মন্তব্য করেন, এইভাবে মরে যাওয়াটা সমাধান ছিল না।


Tag
আরও খবর