নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্যে পদত্যাগ করেছেন খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম

উপজেলা পরিষদ নির্বাচন লক্ষ্যে পদত্যাগ করেছেন খাজরা ইউপি চেয়ারম্যান ডালিম




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা:  

সাতক্ষীরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে পদত্যাগ করেছেন আশাশুনি উপজেলার খাজরা ইউপি চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিম।


সোমবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুরের কাছে পদত্যাগপত্র জমা দেন।


শাহনেওয়াজ ডালিম আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউনিয়নের তিনবারের চেয়ারম্যান।


পদত্যাগপত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ মিয়াজ আলী, কাদাকাটি ইউনিয়নের চেয়ারম্যান দীপঙ্কর সরকার দ্বীপ, কুল্যা ইউনিয়নের চেয়ারম্যান ওমর সাকি পলাশ, বুধহাটা ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল হক বাবলু, আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, বড়দল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল আলিম, বীর মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র মন্ডল, প্রদীপ চক্রবর্তী প্রমুখ।


আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি আলম নুর বলেন, খাজরার চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিমের পদত্যাগপত্র পেয়েছি। পদত্যাগপত্রে তিনি উপজেলা নির্বাচনে অংশ নেওয়ার কথা উল্লেখ করেছেন।


আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও খাজরা ইউপির সদস্য পদত্যাগকারী চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম বলেন, আমি আশাশুনি উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবো। আশা করি সর্বস্তরের মানুষের সমর্থনে আমি উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে নির্বাচিত হবো।


Tag
আরও খবর