নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা জেলায় বোরো ধানের বাম্পার ফলন

সাতক্ষীরা জেলায় বোরো ধানের বাম্পার ফলন


মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরা জেলায় চলতি মৌসুমে ৭৮৯২০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। আর ক’দিন বাদে পুরোদমে ধান কাটা শুরু হবে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বোরো ধানে তেমন কোন রোগ বালাই সৃষ্টি হয়নি। ফলে ধান উৎপাদনের যে লক্ষ্যমাত্রা কৃষি অফিস করেছে সেটা তো পূরণ হচ্ছে অধিকান্ত বাম্পার ফলনের সম্ভাবনা তৈরি হয়েছে। সেই উজ্জ্বল সম্ভাবনা কৃষকের মলিন মুখে মিষ্টি হাসি ফুটেছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে কোন প্রাকৃতিক দুর্যোগ না ঘটলে এবার বোরো মৌসুমের অধিকাংশ ধান কৃষকের ঘরে উঠবে এবং জেলায় ২৩-২৪ অর্থ বছরে ৩৩৬৭৭১ মে:টন চাল উৎপাদনের যে লক্ষ্যমাত্রা পূরণ হবে। 


এ বিষয়ে দেবনগর গ্রামের কৃষক মোহাম্মদ হাকিম বলেন, আমি ৬ বিঘা জমিতে রোরো ধান চাষ করেছি। স্থানীয় কৃষি অফিসের দিক নির্দেশনা মেনে পরিচর্যা করেছি এখন ধানে কোন রোগ নেই। আমি আশা করছি বিঘাপ্রতি ২৭ থেকে ৩০মণ ধান পাবো। এখন ধানের যে দাম আছে সেটা থাকলে আমি লাভবান হবো। এবিষয়ে রাজনগর গ্রামের কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা বলেন, এই কৃষিবান্ধব সরকার আমাদের ধানের বীজ, সার, কৃষির অন্যান্য উপকরণ এবং কৃষি অফিস যে পরামর্শ দিয়েছে তার মাধ্যমে আমরা সুন্দরভাবে এবার বোরো মৌসুমে ধান চাষ করতে পেরেছি এবং আমরা সফলতায় পৌঁছেছি। কারণ বিগত কয়েক বছর ২৮ ধানে ব্লাস্ট রোগ লেগে আমরা চরম ক্ষতির সম্মুখীন হয়েছিলাম। এ বিষয়ে সাতক্ষীরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সবসময় উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্ট্যান্ড বাই রেখেছিলাম। তাছাড়া জেলা উপজেলার সকল কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ের কারণে এটা সম্ভব হয়েছে।


Tag
আরও খবর