নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সনাক-টিআইবি সাতক্ষীরা’র উদ্যোগে তথ্য অধিকার ২০০৯ বিষয়ক প্রচারণামূলক অনুষ্ঠান

সনাক-টিআইবি সাতক্ষীরা’র উদ্যোগে তথ্য অধিকার ২০০৯ বিষয়ক প্রচারণামূলক অনুষ্ঠান
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ তথ্যই শক্তি:দুর্নীতি থেকে মুক্তি’- এ শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর সহায়তায় সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরা’র উদ্যোগে ০৬ মার্চ ২০২৪ ইং সাতক্ষীরা প্রাইমারি টিচার্স ট্রেনিং ইন্সটিটিউটে- এ তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা ওরিয়েন্টেশন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠান এর আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৩ টায় ওয়েন্টেশন- এর উদ্বোধন করেন পিটিআ্ই সুপারিনটেনডেন্ট মোল্যা শহীদুজ্জামান। অরিয়েন্টেশনে সহায়তাকারী ছিলেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর-সিই মোঃ মনিরুল ইসলাম। ওরিয়েন্টেশনশেষে ৯০ জন প্রশিক্ষণার্থীর অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতা করেন টিআইবি’র ইন্টার্ন মুশফিকুর রহমান ও ইয়েস সদস্যবৃন্দ। প্রতিযোগিতাশেষে পিটিআই’র সহকারি সুপারিনটেনডেন্ট মোঃ হুমায়ুন কবীর এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সনাক সভাপতি হেনরী সরদার, সদস্য জেসমিন আখতার, সহকারি সুপরিণটেনডেন্ট শুভেন্দ দাশ প্রমূখ। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। সনাক সভাপতি হেনরি সরদার তাঁর বক্তব্যে বলেন ‘জনগণের তথ্যের অধিকার নিশ্চিত হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে। দুর্নীতি না হলে আমাদের দেশের চাকুরীজীবীদের বেতনের পরিমান বর্তমানের চেয়ে দ্বিগুণ-তিনগুণ বেড়ে যেতে পারতো। সবশেষে উপস্থিত অতিথিগণ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সভায় উপস্থিত ছিলেন পিটিআই’র প্রশিক্ষনার্থী প্রশিক্ষক, সনাক ও ইয়েস সদস্যবৃন্দ।
Tag
আরও খবর