নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ “বঙ্গবন্ধু সোনার দেশ, স্মার্ট পাট শিল্পের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় জাতীয় পাট দিবস ২০২৪ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ ই মার্চ) সকাল ১০ টায় জেলা কালেক্টরেট চত্বর হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সাতক্ষীরার আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সাতক্ষীরা জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মোঃ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাট অধিদপ্তর সাতক্ষীরার মুখ্য পরিদর্শক আশীষ কুমার দাশ। এসময় বক্তব্য রাখেন, জেলা পাট উন্নয়ন সহকারী মোঃ আমির হোসেন, উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা বিভাস কুমার মন্ডল, জেলা কৃষি প্রকৌশলী হারুন আর রশিদ, জেলা পাট চাষী সমিতির সভাপতি শেখ আব্দুল বারী, কলারোয়া উপজেলা সভাপতি মোঃ আতিয়ার রহমান, কৃষক মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, তালা উপজেলা সহকারী পাট কর্মকর্তা অনির্বাণ সরকার, কলারোয়া উপজেলা সহকারী পাঠ কর্মকর্তা ইমাম হোসেন। বক্তারা বলেন, পাঠ শিল্পের উন্নয়নে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি। ২০১০ সালে পণ্য পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার করার আইন থাকলেও এখনো কোন কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। শহরের বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠানে প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে। পাটজাত বস্তা ব্যবহার করা বাধ্যতামূলক হলেও আজ পলিথিন, প্লাস্টিক পণ্যে বাজারে সয়লাব। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রিট এস এম আকাশ।
Tag
আরও খবর