নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এইচএসসি দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী নিহত

আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় এইচএসসি দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী নিহত



মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরা: 

সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (৬ মার্চ) ভোরে আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের ধাপুয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনাটি ঘটে। এ সময় গুরুতর আহত হয়েছে আরো এক শিক্ষার্থী। আহত কলেজ শিক্ষার্থীকে আশাশুনি উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


নিহত দুই শিক্ষার্থীরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের আমানিয়া গ্রামের নিরঞ্জন ঘোষের পুত্র নয়ন ঘোষ (১৯) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের পুত্র উইলিয়াম ঘোষ (১৮)। এসময় গুরুতর আহত হয়েছে একই এলাকার তারক ঘোষের পুত্র কর্নেল ঘোষ (১৯)। বর্তমানে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই কালীগঞ্জ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।


পুলিশ ও স্থানীয়রা জানান, নয়ন ঘোষ, উইলিয়াম ঘোষ ও কর্নেল ঘোষ তিন বন্ধু এক সাথে মোটরসাইকেল যোগে মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ থেকে তালা উপজেলার জেঠুয়া জালালপুর জগন্নাথ গুরুদেবের মন্দিরে একটা যোগ্য অনুষ্ঠানে যোগ দেন। সারারাত সেখানে অনুষ্ঠান দেখার পর ভোরে তারা তাদের বাড়ি কালীগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে দরগাহপুর কাদাকাটি সড়কে নিয়ন্ত্রণহীন ভাবে নির্মাণাধীন ধাপুয়া ব্রিজের পিলারে এসে সজোরে ধাক্কা লেগে রাস্তার নিচে পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই নয়ন ঘোষ ও উইলিয়াম ঘোষ নিহত হন।


এ সময় গুরুতর আহত হন কর্ণেল ঘোষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে, স্থানীয়রা এক সময় অভিযোগ করেন, নির্মাণাধীণ এই ব্রিজের ঠিকাদার দীর্ঘদিন যাবত এখানে আংশিক কাজ করে ফেলে রেখেছেন। যা খুবই বিপদ জনক। প্রায়ই এখানে দূর্ঘটনার শিকার হচ্ছেন সাধারন যাত্রীরা।


আশাশুনি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) বেলাল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তারা ঘটনা স্থল থেকে দুটি মরদেহ ও একটা মোটরসাইকেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন।


আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় কর্নেল ঘোষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে এই পুলিশ কর্মকর্তা আরো জানান।


Tag
আরও খবর