নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন

দেবহাটা উপজেলায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা

দেবহাটা উপজেলায় আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির মাসিক সভা




মোঃ আজগার আলী, সদর উপজেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ

সাতক্ষীরা দেবহাটা উপজেলার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামানের সঞ্চলনায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

বক্তব্য রাখেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ সেখ মাহামুদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, কুলিয়া ইউপি চেয়ারম্যান আছাদুল হক, পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন বকুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলি মোর্তোজা মোহাম্মাদ আনারুল হক।

উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শরীফ মোহাম্মদ তিতুমীর, সিনিয়র মৎস্য অফিসার আলমগীর হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ পলাশ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, নির্বাচন কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আজহারুল ইসলাম, সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা আসলতা খাতুন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক জয়া রানী, তথ্য কর্মকর্তা মৌসুমি সুলতানা, ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুস সাত্তার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি সহ সংশ্লিষ্ট সদস্যরা।

সভায় আলোচিত হয় যে, দেবহাটা সীমানাবর্তী ইছামতি নদীর বালু মহাল বন্ধ থাকলেও গোপনে চুরি করে বালু উত্তোলন করা হচ্ছে। তাছাড়া নদীর পাড়ে অবৈধ ভাবে বালু স্তুপ করে রেখে পরিবেশের ক্ষতি সাধন করা হচ্ছে। নির্বাহী অফিসার বলেন দেবহাটার রামনগর মৌজা থাকলে তা নদীতে বিলিন হয়ে গেছে। সেটি উদ্ধারে উদ্যোগ নিতে হবে। এছাড়া দূর্ঘটনা এড়াতে উপজেলা সড়কের বিভিন্ন স্থানে স্প্রিড ব্রেকার নির্মান এবং সড়কের পাশের মরা গাছ অপসরণের দাবি করা হয়। পরে আলোচনায় ঝুঁকিপূর্ণ গাছের ডাল কেটে ইউনিয়ন পরিষদ বা ভূমি অফিসে জমা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে ইউনিয়ন পরিষদের বিভিন্ন জনপ্রতিনিধিগন বিভিন্ন খালের ইজারা বাতিলের দাবি করে সেগুলো সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করার জন্য জেলা প্রশাসকের প্রতি অনুরোধ জানান। একই সাথে এলাকার শান্তিশৃঙ্খলা পরিস্থি বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার আহবান জানানো হয় সভায়। পরে ঐতিহাসিক ৭ মার্চ পালন উপলেক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় দিবসটি “ক” শ্রেণির দিবস ঘোষনা হওয়ায় যথাযথ ভাবে পালনে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

Tag
আরও খবর