নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে বিপুল ভোটে বিজয়ী হাবিবুর রহমান হাবিব

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলম প্রতীকের প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ১ লক্ষ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হাবিব নারায়নগঞ্জ -০১ আসনের এমপি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীকের সমর্থিত প্রার্থী ছিলেন।  

মঙ্গলবার (২১ মে) রাত পৌনে ৮টায় প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এক লক্ষ ১৮ হাজার  ভোট পেয়ে রূপগঞ্জ  উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  আনারস প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪৩৪ ভোট।

এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রূপগঞ্জ উপজেলার মোট ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য নিয়োজিত ছিলেন। যে কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিজ সমর্থিত প্রার্থী বিজয়ী হওয়ায়  ‘নারায়নগঞ্জ -০১ আসনের এমপি সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী,রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেন, আমার সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব এর বিজয় রূপগঞ্জের জনগণের বিজয়।

রূপগঞ্জের মানুষ একজন অদক্ষ চেয়ারম্যানের কাছ থেকে মুক্তি পেয়েছে আজ। চেয়ারম্যানের সেবা পেতে জনগণের আর হয়রানি হতে হবে না। এখন থেকে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১১ ঘন্টা ২৬ মিনিট আগে