নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে গৃহবধূ কাকলী হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন \ বিক্ষোভ মিছিল


নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলী(২৭) হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। গতকাল  ১৩ জানুয়ারি শনিবার ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের মুড়াপাড়া বাজার এলাকায় নারী পুরুষসহ এলাকাবাসী এ কর্মসূচি পালন করে।  রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাধ সভায় সভাপতিত্ব করেন কাকলীর ভাই ও ব্যবসায়ী খলিল ভ‚ইয়া। সভায় বক্তব্য রাখেন নিহত গ্রহবধূ কাকলীর পিতা ও মামলার বাদী ইসমাঈল মিয়া মামুন, ভাই শহিদ মিয়া, মামা মজিবুর রহমান, বোন উম্মেহানি, বোন জামাই এডভোকেট শফিকুল ইসলাম সুমন, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওমর ফারুক ভ‚ইয়া, আক্তার হোসেন, ছাদেক আলী প্রমুখ।


সভায় বক্তারা বলেন, পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে।  আসামীরা প্রভাবশালী হওয়ায় তাদের গ্রেফতারে পুলিশের ভ‚মিকা রহস্যজনক। অবিলম্বে আসামীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কে ভুলতায় অবরোধসহ কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে।  রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, কাকলী হত্যা মামলা রুজু করা হয়েছে।  আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।  উল্লেখ্য গত ১১ জানুয়ারি পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে তার স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লাসহ পরিবারের সদস্যরা পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এ ঘটনায় কাকলীর পিতা ইসমাঈল মিয়া (মামুন) বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে