নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে পিটিয়ে স্ত্রীকে হত্যা\ স্বামী পলাতক

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের শিংলাবো গ্রামের গৃহবধূ হাফসা আক্তার কাকলীকে(২৭) গত ১১ জানুয়ারি রাতে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পারিবারিক কলহের জের ধরে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২) পিটিয়ে তার স্ত্রী কাকলীকে হত্যা করে।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের লাভড়াপাড়া গ্রামের ইসমাঈল মিয়া মামুনের মেয়ে কাকলীর সঙ্গে ছয় বছর আগে শিংলাবো গ্রামের আব্দুস ছালাম মিয়ার ছেলে সাইফুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। পরে কণ্যা সাইফা আক্তার(৫) ও পুত্র আবদুল্লাহর(২) জন্ম হয়। গত এক বছর ধরে সাইফুল ইসলাম পরকীয়ায় জড়িয়ে পড়ে। এ ঘটনায় স্ত্রী কাকলী ও স্বামী সাইফুল ইসলামের মধ্যে পারিবারিক কলহ লেগেই আসছিলো। এই নিয়ে গত ১১ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় কাকলী তার ছেলে-মেয়েকে সঙ্গে নিয়ে বাপের বাড়ি চলে যাওয়ার প্রস্তুতি নেয়। এ সময় সাইফুল ইসলাম ও কাকলীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা কাকলীকে পিটিয়ে জখম করে। কাকলীর ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাতে চিকিৎসকরা কাকলীকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে কাকলীর স্বামী ও পরিবারের সদস্যরা পালিয়ে যায়। কাকলীর হাত, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের দাগ রয়েছে। 

এ ব্যাপারে কাকলীর পিতা ইসমাঈল মিয়া মামুন বাদী হয়ে স্বামী সাইফুল ইসলাম শাকিল মোল্লা(৩২), শ্বশুর আব্দুল গণি মোল্লা(৫৮), শাশুরী শাহিদা বেগম(৫২), ননদ সিমা বেগম(২৭) ও মামা শ্বশুর মোক্তার হোসেনকে(৪৮) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেছেন। রূপগঞ্জ থানা ওসি দীপক চন্দ্র সাহা বলেন, এ ব্যাপারে রূপগঞ্জ থানায় হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১৩ ঘন্টা ৫৫ মিনিট আগে