নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করে জমি দখল

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীদের সহযোগিতায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে  জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে ইউনিয়ন স্টীল টিউব লিমিটেডের উপর। এ সম্পত্তির  আম মোক্তার নিয়োগকারী আলা উদ্দিন এ অভিযোগ করেন।  

অভিযোগ করে তিনি বলেন, রূপগঞ্জ উপজেলার ভুলতা মৌজায় ৫১ শতাংশ সম্পত্তি রেকর্ডীয় মালিক মজিবুর রহমান ভুইয়া । যার খতিয়ান নং এসএ- ৪৫১, আরএস-৫০। দাগ নং- সিএস ও এসএ ৫৪৫ ও আরএস- ২১৫। এ সম্পত্তি নিয়ে নারায়ণগঞ্জ আদালতে  ১২৫/২০১৭ নং দেওয়ানী মোকদ্দমা রয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা জজ আদালতে ১৪/২০২১ নং মিস আপিলও আছে। এ সম্পত্তি দেখাশোনা মামলা পরিচালনা  করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়। এমতাবস্থায় ইউনিয়ন স্টীল টিউবস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ঢাকার বংশাল থানার হাজী ওসমান গণি রোড এলাকার মৃত মফিজ উদ্দিন পাটোয়ারীর ছেলে  মনিরুল ইসলাম পাটোয়ারী বলাইখা এলাকার চিহ্নিত সন্ত্রাসীদের নিয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণ করছে। আমরা সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিলে তারা আমাদের বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি দেখায়। পরে আমি রূপগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করি। জিডি নং- ১৩৮/২০২৩ এবং সম্পত্তি   স্থিতিশীল বজায় রাখার জন্য নারায়ণগঞ্জ আদালত এ সম্পত্তির উপর  ১৪৫ ধারা জারি করে।  এ ১৪৫ ধারা জারির নোটিশটি পুলিশের কাছে দেওয়ার পরও পুলিশ সীমানা প্রাচীর নির্মাণের কাজ বন্ধ রাখতে পারেনি। 

এ ঘটনায় ইউনিয়ন স্টীল টিউবস লিমিটেডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে মিলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। ইউনিয়ন স্টীল টিউবস লিমিটেডের সিকিউরিটি ইনচার্জ জানায় উর্ধতন কর্মকর্তা কেউ নেই। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানাধীন ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন, এ সীমানা প্রাচীর নির্মানের ঘটনায় উভয় পক্ষকেই কাজ বন্ধ করে পরিবেশ স্থিতিশীল  রাখার জন্য  নোটিশ করা হয়েছে। এবং এ ঘটনার বিষয়ে আদালতে প্রতিবেদন পাঠানো হবে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী  ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে