নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে সিএনজি চালকের বাড়িতে হামলা-ভাংচুর-লুটপাট

রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজি চালক আওলাদ হোসেনের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাঁধা দেয়ায় ওই সিএনজি চালকের স্ত্রী ও তার গর্ভবতী পুত্রবধূকে পিটিয়ে শ্লীলতাহানি করে। গতকাল শুক্রবার (৮ডিসেম্বর) রাতে উপজেলার চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের ২নং গলিতে এ ঘটনা ঘটে। 


এ ঘটনায় আওলাদ হোসেন বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য শমশের আলী, আলী হোসেন, হেলাল উদ্দিন, আপন মিয়া, মিনারা বেগম ও শাহাবুদ্দিনকে নামীয়সহ অজ্ঞাত ১০/১২জনকে আসামী করে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। 


আওলাদ হোসেন জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও  স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূইয়ার নির্বাচনী প্রচারণা করেন তার মেয়ের জামাই রবিন মিয়া(২৮)। তাতে ক্ষিপ্ত হয়ে স্থানীয় ইউপি সদস্য শমশের আলী ও তার বাহীনির ১৫/২০ জন সদস্য একত্রে অস্ত্রশস্ত্র নিয়ে শুক্রবার রাতে বাড়ির দেয়াল ভেঙে হামলা চালায়। ঘরের টিভি, ফ্রিজ, সোকেজসহ সকল আসবাবপত্র ভাংচুর করে এবং ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়, চাল-ডাল ও কাঁচাবাজার লুটপাট করে নিয়ে যায়। এসময় বাঁধা দিলে আওলাদ হোসেনের স্ত্রী ও গর্ভবতী পুত্রবধুকে পিটিয়ে আহত করে এবং শ্লীলতাহানির ঘটনা ঘটায়। 


এবিষয়ে ইউপি সদস্য শমশের আলী বলেন, তাদের সাথে আমার কোন বিরোধ নেই। আমি বা আমার কোন লোকজন তাদের বাড়িতে হামলা করেনি। তবে আওলাদের মেয়ের জামাই রবিনের আচরণে ক্ষিপ্ত হয়ে এলাকাবাসী তাদের বাড়িতে হামলা করেছে । 


রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.এফ.এম সায়েদ বলেন, এরকম কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১৩ ঘন্টা ৫৭ মিনিট আগে