নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে ভূমি কর্মকর্তা তদন্তের অজুহাতে নাকডেকে ঘুমাচ্ছে। ঘন্টার পর ঘন্টা বসে আছে সেবাগ্রহীতারা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমি তদন্তে অজুহাতে অফিসেই ঘুমাচ্ছে বলে অভিযোগ উঠেছে ইউনিয়ন ভূমি অফিসের এক কর্মকর্তার বিরুদ্ধে। গত ৫ নভেম্বর  উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন সহকারী কর্মকর্তা  (ভূমি)  মোঃ কামাল হোসেন অফিস চলাকালীন সময়ে তার কক্ষে তালা ঝুলিয়ে  অফিসের দ্বিতীয় তলার বিশ্রামাগারে  নাক ডেকে ঘুমাচ্ছে এমন দৃশ্যই সাংবাদিকদের ক্যামেরায় ধারণ করা হয়েছে। একদিকে অসাধু ওই কর্মকর্তা নাক ডেকে ঘুমাতে দেখা যাচ্ছে।  অন্যদিকে  কর্মকর্তার কক্ষে তালা ঝুলছে। এতে সেবা নিতে আসা গ্রহীতারা অফিসে ভীড় জমাচ্ছে। কেউ কেউ বিরক্ত হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। এ কর্মকর্তার কাছে আসা গ্রহীতারা তার খোজ করলে অফিসে কর্মরত কর্মচারিরা জানায় স্যার বাইরে তদন্ত করতে গেছে।  এ ঘটনা শুধু আজকেই নয় এমন দৃশ্য প্রতিনিয়তই দেখা যায় বলে জানান অফিসে  সেবা নিতে আসা গ্রহীতারা। 

এ অফিসে শুধু  এ নাটকীয় নয়।  চলছে রমরমা ঘুষ বাণিজ্য। ঘুষ ছাড়া প্রস্তাব মেলে না নামজারির। জমির খাজনা দিতে আসলেও গুনতে হয় অতিরিক্ত টাকা। ঘুষ ছাড়া সঠিক তদন্ত করে না বলেও অভিযোগ রয়েছে এক কর্মচারির বিরুদ্ধে।  ভূমি সংক্রান্ত  কোনো তথ্য নিতে আসলেও দিতে হয় টাকা।  অসাধু কর্মকর্তা-কর্মচারীদের চাহিদা মতো টাকা দিতে না চাইলেই বিড়ম্বনায় পড়তে হয় তাদের। বেশি হয়রানির শিকার হতে হয় নামজারির প্রস্তাবে। আর 'খ' তফসিল ভুক্ত নামজারির প্রস্তাব নিতে  হাজার টাকা থেকে শুরু করে  লাখেও পৌছায়। এসকল ঘুষ বাণিজ্য থেকে মুক্তি চায় এ অফিসে আসা সেবাগ্রহীতারা। 

ভুক্তভোগী পাচাইখা এলাকার শাহজাহান মিয়া বলেন, নামজারি প্রস্তাবের জন্য সকাল ১১ টার সময় ভূমি অফিসে এসে ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে পায়নি। পরে এ অফিসের  ওমেদার বাবুল মিয়া  বলেন স্যার তদন্তে গেছে। আসতে দেরি হবে। দুপুর ১টার সময় সাংবাদিকরা এসে কামাল হোসেনকে অফিসের ২তলার বিশ্রামের কক্ষ থেকে বের করে আনে।  

ভুক্তভোগী রাজিব বলেন, ১১টার সময় অফিসে এসে নায়েব কামালকে পাইনি। অফিসের লোকজনকে জিজ্ঞেস করলে তারা বলেন, নায়েব স্যার তদন্তে গেছে। কখন আসবে বলতে পারিনা। 

নাম প্রকাশ অনিচ্ছুক আরেক ভুক্তভোগী জানায়, এ নায়েব প্রায় সময়ই তদন্তের কথা বলে কইযে যায় আসার খবর আর থাকেনা। অফিসের লোকজনকে বললে, বলে তদন্ত গেছে। কোনো দিন বলে নারায়ণগঞ্জ ডিসি অফিসে গেছে। আমরা এ ভোগান্তি থেকে মুক্তি চাই। 

ভুক্তভোগী আলামিন মিয়া বলেন, আমার জমির ফাইল  খারিজের জন্য ইউনিয়ন ভূমি অফিসে আসলে দখল দেখতে তদন্তে যায় উম্মেদার বাবুল মিয়া। সে সরেজমিনে জমিতে না গিয়ে চলে আসে। পরে জমি আমার দখলে নাই বলে মন্তব্য করেন। পরে সেই ফাইল নামঞ্জুর করে বাতিল করেন।

ভুক্তভোগী জাঙ্গীর এলাকার ফরিদা বেগম জানান, গোলাকান্দাইল মৌজায় আমার ৫ শতাংশ সম্পত্তি নামজারির জন্য উপজেলা সহকারী কমিশনার বরাবর আবেদন করলে তা গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসে প্রস্তাবের জন্য  আসে। আমার কাগজ পত্র সঠিক থাকার পরও টাকা না দেওয়ায় নামজারির কেইসটি বাতিল করে প্রতিবেদন পাঠায়। 

ইসলাম বাগ কালী এলাকার ভুক্তভোগী বাদশা মিয়া জানান, গত ২২ নভেম্বর নামজারির জন্য উপজেলা  ভুমি অফিসে আবেদন করি। পরে গোলাকান্দাইল ইউনিয়ন ভূমি অফিসে আমার কেইস হস্তান্তর করা হয়।  সব কাগজপত্র ঠিক থাকারপরও চাহিদা মতো টাকা না দেওয়ায় উপজেলা ভূমি অফিসে প্রস্তাব পাঠায়নি। 

এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সীমন সরকার বলেন, এ বিষয়ে আমি অবগত না। তবে এরকম ঘটনা যদি ঘটে থাকে  সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো। 

Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে