নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রূপগঞ্জে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব -১০ । এসময় ঘটনাস্থল থেকে মাদকের কাজে ব্যবহৃত একটি মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার রাতে উপজেলার কাঞ্চন- রূপসী সড়কের মঙ্গলখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হলো,  রূপগঞ্জের দড়িকান্দি এলাকার রজব আলীর ছেলে শামীম(২৭), মাহামুদাবাদ এলাকার আবুল কালামের ছেলে নাছিম মিয়া(২৬), কুমিল্লার চৌদ্দগ্রাম থানাধীন কাশিপুর এলাকার শফিকুর রহমানের ছেলে সেলিম মিয়া(৩২) ও দিনাজপুরের বিরামপুর থানাধীন ধানঘরা এলাকার শকিনুর রহমানের ছেলে  কাভার্ডভ্যান চালক মোরছালিন(২২)।


রূপগঞ্জ থানার ওসি(তদন্ত) আতাউর রহমান জানান, র‍্যাব-১০ এর একটি দল রবিবার  রাত সাড়ে ১২ টারদিকে উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের মঙ্গলখালী এলাকায় একটি কার্ভাডভ্যানে তল্লাশী চালিয়ে ৩৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এসময় মাদক কারকারি শামীম, নাছিম, সেলিম ও মোরছালিনকে গ্রেপ্তার করেন তারা। জব্দ করা হয় একটি  মিনি কাভার্ডভ্যান ও একটি মোটরসাইকেল। পরে সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেন র‍্যাব।


এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নারায়ণগঞ্জ আদালতে পাঠিয়েছে পুলিশ।


Tag
আরও খবর







রূপগঞ্জে বিএনপির ৩১দফা বাস্তবায়নে সমাবেশ

৫৮১ দিন ১২ ঘন্টা ৫৬ মিনিট আগে