নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামুর চাকমারকুল শ্রীমুরায় পানি উন্নয়ন বোর্ডের জমি দখলের মহোৎসব

রামুর চাকমারকুল শ্রীমুরা এলাকায় পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র অধিগ্রহণ কৃত জমি দখলের মহোৎসব চলছে। কেউ দখল করে স্থাপনা নির্মান করছে আর কেউ মোটা অংকের টাকার বিনিময়ে অন্যত্র দখল বিক্রি করছে। এদিকে পাউবোর জমিতে দখল ও স্থাপনা নির্মানের ফলে সবচেয়ে ক্ষতির সম্মুখিন হচ্ছে বলে জানান জোত খতিয়ানভূক্ত জমির মালিকগন। স্থানীয় ভূমিদস্যু আবুল কালামের নেতৃত্বেই পাউবোর অধিকাংশ জমি দখল হয়েছে বলে এলাবাসীর অভিযোগ। 


 


সরজমিনে পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংলগ্ন এসব জমিতে গত কয়েক বছর যাবৎ দেদারছে চলছে স্থাপনা নির্মাণের কাজ। দিনের পর দিন এভাবে পাউবোর জমি দখল করে মাটি ভরাট ও স্থাপনা নির্মাণ কাজ চলমান থাকলেও তা বন্ধে এ পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্ট দপ্তর। 


স্থানীয়দের অভিযোগ, চাকমারকুলের নাছিরা পাড়া এলাকার আবুল কাসেমের পুত্র আবুল কালামের নেতৃত্বে শ্রীমুরা মন্দারগুদা এলাকায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পার্শ্ববর্তি পাউবোর একাধিক জমি দখল করা হয়েছে। পরবর্তীতে দখলকৃত উক্ত জমি খন্ড খন্ড করে বিভিন্ন মানুষের কাছে দখল বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। বর্তমানে ঐসব জায়গায় মাটি ভরাট ও স্থাপনা নির্মানে কাজ চলছে। প্রতিবেদকের হাতে আসা দখল বিক্রির কয়েকটি ডকুমেন্টস যাচাই করে দেখা গেছে আবুল কালাম কর্তৃক পিএমখালী মুহসিনিয়া পাড়া এলাকার মোহাম্মদ উল্লাহ ও সাকেরা বেগমকে দখল বিক্রি করে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়ার সত্যতা পাওয়া গেছে। এতে করে বেদখল হয়ে যাচ্ছে সরকারী মহামূল্যবান জমি ।


স্থানীয় বাসিন্দা শাহ আলম ও নুরুল আজিম জানান, পৈত্রিক সূত্রে পাওয়া তাদের জমির সম্মুখভাগের(মাথাঘিলা) পাউবোর জমি দখলে নিয়ে বিভিন্নজনের কাছে দখল বিক্রি করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে নাছিরা পাড়া এলাকার আবুল কাসেমের পুত্র চিহ্নিত ভূমিদস্যু আবুল কালাম। বর্তমানে উক্ত জায়গায় স্থাপনা নির্মান করার ফলে তাদের জোতখতিয়ানভুক্ত জমির প্রবেশ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলে যাতায়াত এবং ক্ষেতে উৎপাদিত পন্য আনা নেওয়ায় চরমভাবে প্রতিবন্ধকতায় পড়তে হচ্ছে। এতে করে একটি দীর্ঘস্থায়ী সমস্যার সম্মুখীন হতে যাচ্ছেন তারা। 




শ্রীমুরা ওয়ার্ড মেম্বার নুরুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় আবুল কালাম পাউবোর বেশ কিছু জায়গা দখল করে একাধিক ব্যক্তিতে দখল বিক্রি করেছে বলে জেনেছেন, বর্তমানেও কিছু জায়গায় মাটি ভরাট করে জমির শ্রেনী পরির্তনের কাজ চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় ভাঙ্গনের ঝুঁকিতে রয়েছে বেড়িবাঁধ অপরদিকে নানাভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে পার্শ্ববর্তি জোত খতিয়ানভূক্ত জমির মালিকগনও। দখল রোধ উচ্ছেদের ব্যপারে তিনি পানি উন্নয়ন বোর্ড(পাউবোর) উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন বলে জানান।


এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড(পাউবো)’র জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ পূর্বক সরকারী মূল্যবাদ জমি উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় এলাকাবাসী।

Tag
আরও খবর





রামুতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, আহত ৪

৫৫৯ দিন ১০ ঘন্টা ৫ মিনিট আগে



রামু রশিদনগরে ট্রেনে কা টা পড়ে ২ জনের মৃ ত্যু

৬৮৯ দিন ১৫ ঘন্টা ৩২ মিনিট আগে