জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রেমের ফাঁদে অপহরণ: ভিকটিম উদ্ধার, অভিযুক্ত গ্রেফতার

বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে ১৩ বছরের এক কিশোরীকে অপহরণ করা হয়েছিল। তবে, মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যেই কক্সবাজার র‌্যাব-১৫ অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত অপহরণকারীকে গ্রেফতার করে।


গত (২৫ অক্টোবর) রামু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়, যার নম্বর ৪৩/৫৮৩। অভিযোগে বলা হয়, অভিযুক্ত মোহাম্মদ শাহ (২৪), কুতুপালং ক্যাম্পের ব্লক-ডি এলাকার বাসিন্দা, ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণ করে। বিষয়টি র‌্যাব-১৫ এর নজরে আসার পর থেকে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়।


র‍্যাব জানায়, রাত সাড়ে ১০টায় পৌরসভাসভার বাজারঘাটা এলাকা থেকে মোহাম্মদ শাহকে গ্রেফতার এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ শাহ ভিকটিমকে প্রেমের ফাঁদে ফেলে এবং পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে অপহরণের কথা স্বীকার করে।


উদ্ধারকৃত কিশোরী ও গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag
আরও খবর