নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রেস ব্রিফিং,১৩৩ পরিবার পাচ্ছে ভূমির দলিল



খাহড়াছড়ি রামগড়ে আরো ১৩৩ গৃহীন ভূমিহীন পরিবার  ভূমি ও বসত ঘর পাচ্ছে । সোমবার (২০ মার্চ) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এ রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন সাংবাদিকদের এ তথ্য জানান। 

নির্বাহী কর্মকর্তা জানান রামগড়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারে আশ্রয়ণ প্রকল্পের চতুর্থ পর্যায়ের ১ম ধাপে আরো ১৩৩  গৃহহীন, ভূমিহীন পরিবারের  মাঝে ঘরের চাবি ও ভূমির দলিল হস্তান্তর করা হবে।  সারাদেশে আগামী ২২ শে মার্চ নির্মিত ঘর সমুহ একযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধন শেষে রামগড় উপজেলা ও পৌরসভার  ১৩৩ উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

 উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতা আফরিন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পয্যায়ক্রমে সকল  গৃহহীন, ভূমিহীনদের জন্য এ প্রকল্পের আওতায় গৃহ ও ভুমির ব্যবস্হা করা হবে, একটি পরিবার ও গৃহ হীন থাকবেনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা  মমতা আফরিন জানান রামগড় উপজেলায় ইতি মধ্যে ৩৪৩  গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে দুই শতক জমিসহ সরকারি ভাবে ঘর নির্মাণ করে তাদের বসবাসের ব্যবস্থা করা হয়েছে।

আগামী ২২শে মার্চ   রামগড় পৌরসভায় ২৩টি, ১নং রামগড় ইউনিয়নে ৩৭টি ও ২ নং পাতাছড়া ইউনিয়নে ৭৩টি সহ মোট ১৩৩টি  নির্মিত ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হবে। সবমিলিয়ে রামগড় উপজেলায় মোট ৪৭৬টি সুবিধাভোগী পরিবার আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় সরকারের এই সুফল ভোগ করবেন।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মোঃ নজরুল ইসলাম জানান, দুর্গম পাহাড়ি এলাকায় মালামাল পরিবহন খুবই কষ্টসাধ্য।    তারপরও সবার ঐকান্তিক চেষ্টায় যথা সময়ে প্রকল্পের কাজ শেষ হয়েছে। এ সময়  সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাশ,রামগড় প্রেসক্লাব,ও রামগড় উপজেলা প্রেসক্লাবের প্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর