জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত এমদাদ খান নিজস্ব প্রতিবেদক

সোনাগাজী প্রেসক্লাব নির্বাচনে মেহেদী সভাপতি, রহিম সাধারণ সম্পাদক নির্বাচিত

এমদাদ খান নিজস্ব প্রতিবেদক 

সোনাগাজী প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী ২০২৬-২০২৭ কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে মেহরাব হোসেন মেহেদী (ডেইলি ইন্ডাস্ট্রি) এবং সাধারণ সম্পাদক পদে আবদুর রহিম (যুগান্তর) নির্বাচিত হয়েছেন।


নির্ধারিত তফসিল অনুযায়ী শনিবার (১৩ জুন) দুপুরে সোনাগাজীর একটি রেস্টুরেন্টে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন উপকমিটির আহ্বায়ক সৈয়দ মনির আহাম্মদ জানান, কার্যনির্বাহী কমিটির সকল পদে একক প্রার্থী থাকায় প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।


নবনির্বাচিত কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন— সহ-সভাপতি নুরুল আলম (নতুন আলো প্রতিদিন), যুগ্ম সম্পাদক মোল্লা ইলিয়াছ (ভোরের ডাক), কোষাধ্যক্ষ হেদায়েত উল্লাহ ভূঁইয়া (আজকের বসুন্ধরা) এবং দপ্তর সম্পাদক আবদুর রহিম রুবেল (ফেনীর স্বাস্থ্যকথা)।


এছাড়া নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মনির আহমদ, ওবায়দুল হক, শহীদুল ইসলাম, নান্টু লাল দাস, গাজী হানিফ, জহিরুল হক খান সজিব, আফতাব হোসেন মমিন, রাসেল চৌধুরী, মো. শহীদুল ইসলাম, ইলিয়াছ সুমন, এম. নাছির উদ্দিন, কামাল উদ্দিন এবং আলাউদ্দিন সবুজ।


নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ সোনাগাজী প্রেসক্লাবের ঐতিহ্য, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag
আরও খবর